Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাংলার ২ প্রত্যন্ত গ্রামে মিলল মারাত্মক MDR TB’র ৫ রোগী

পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের দু’টি প্রত্যন্ত গ্রামে পাওয়া গিয়েছে মারাত্মক MDR TB রোগীর সন্ধান। তাও এক আধজন নয়, পুরো ৫জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা নির্মূলের শপথ নিয়েছে পশ্চিমবঙ্গ(West Bengal)। সেই সময়সীমা শেষ হতে বাকি মাত্র আর আড়াই বছর। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার আগেই একটি ঘটনা রাজ্যের স্বাস্থ্য দফতরের(Health Department) আধিকারিকদের রাতের গুম কেড়ে নিতে চলেছে। কেননা রাজ্যের পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলার তমলুকের(Tamluk) দু’টি প্রত্যন্ত গ্রামে পাওয়া গিয়েছে মারাত্মক মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্ট যক্ষ্মা রোগীর সন্ধান। তাও এক আধজন নয়, পুরো ৫জন। এই ধরনের যক্ষ্মায় অধিকাংশ ওষুধই কাজে দেয় না। একই সঙ্গে এই যক্ষা খুবই ছোঁয়াচে। আর তার জেরেই রাজ্য স্বাস্থ্য দফতরে শোরগোল পড়ে গিয়েছে। কেননা স্বাস্থ্যকর্তাদের ধারনা এই রোগীদের সন্ধান মিলেছে যে ২টি গ্রাম থেকে সেই গ্রামে গিয়ে জনে জনে ধরে পরীক্ষা শুরু করলে আরও বেশি এই রোগীর সন্ধান মিলবে।

আরও পড়ুন করমণ্ডল দুর্ঘটনায় নিহত ও অথর্বদের চাকরি দিচ্ছেন মমতা

Multi Drug-Resistant Tuberculosis বা MDR TB অত্যন্ত সংক্রামক। রোগীর হাঁচি, কাশি, থুতু ইত্যাদি থেকে পরিবারের সদস্যদের মধ্যে বা বাড়ির আশেপাশের লোকেদের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে। এমন কী অতীতে এই রোগ পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়তেও দেখা গিয়েছে। যে ৫জনের মধ্যে এই রোগ ধরা পড়েছে তাঁরা এলাকার একটি সুস্বাস্থ্য কেন্দ্রে গিয়েছিলেন চিকিৎসা করাতে। সেই সূত্রেই রোগটি ধরা পড়েছে। কিন্তু যারা যাননি সেই সংখ্যক মানুষের প্রকৃত সংখ্যাটা কত সেটাই একজন জানতে চাইছেন স্বাস্থ্যকর্তারা। একই সঙ্গে তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন এই সংক্রমক ব্যাধি যাতে বেশি ছড়িয়ে না পড়ে তার জন্য ওই ২টি গ্রামের বাসিন্দাদের বাধ্যতামূলক ভাবে মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং যত্রতত্র থুতু ফেলা আটকাতে কড়াকড়ির পথে হাঁটা হবে। প্রসঙ্গত, রাজ্যে প্রতিবছর গড়ে ১ লক্ষ মানুষের টিবি ধরা পড়ছে।

আরও পড়ুন মঙ্গলে আহতদের দেখতে কটক-ভুবনেশ্বরে যাচ্ছেন মমতা

যে সুস্বাস্থ্য কেন্দ্রটির মাধ্যমে এই ব্যাধি নতুন করে চিহ্নিত হয়েছে সেটির নাম চক শ্রীরাধা সুস্বাস্থ্য কেন্দ্র। তারই অধীন নিজ্জতগরুপোঁতা ও চক কসমালি—এই দুই গ্রামই এখন স্বাস্থ্যভবনের নজরে। যে ৫জন রোগীর MDR TB-তে আক্রান্ত হয়েছেন তাঁদের মধ্যে ৪জনই চক কসমালি গ্রামের বাসিন্দা। ১জন নিজ্জতগরুপোঁতা গ্রামের বাসিন্দা। এই ৫জনের মধ্যে ৪জন পুরুষ ও ১জন মহিলা। সর্বকনিষ্ঠজনের বয়স ১৭ বছর। এই ৫জনের মধ্যে ১জন আবার সদ্য ওড়িশা থেকে ফিরেছেন। রোগ সংক্রমণের ক্ষেত্রে এগুলিকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এই রোগ যাতে আর না ছড়িয়ে পড়ে তার জন্য ইতিমধ্যেই ওই দুই গ্রামে নোটিস জারী করে দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। আক্রান্তদের সংস্পর্শে থাকা গ্রামবাসীদের বাড়িতে আশাকর্মী পাঠানোর সিদ্ধান্ত নেওয়াও হয়েছে। ওই রোগের উপসর্গ বয়ে বেড়ানো মানুষজনেরও থুতুও পরীক্ষা হবে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এ সপ্তাহে দুই গ্রাম পরিদর্শনে যাচ্ছেন রাজ্যের যক্ষ্মা আধিকারিকেরা।  

গেরুয়া আলোয় ঝলমল করছে রাজ্যের সচিবালয় ‘নবান্ন’

বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দশম শ্রেণীর ছাত্র

জানেন কোন শহরকে ভারতের লেবুর রাজধানী বলা হয়? ৯০% মানুষই বলতে পারবেন না

ঘুমানোর সময় ভুল করেও এই দিকে মাথা রাখবেন না! জানুন বাস্তুশাস্ত্র অনুযায়ী সঠিক নিয়ম

নয়াগ্রামে বাজি ফাটাতে গিয়ে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই খড়ের গাদা

নন্দকুমারে জনপ্লাবনে থমকে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়, তারপর কী ঘটল…

উর্বিলের ঝোড়ো ব্যাটিংয়ের কাছে হার মানল পন্থের লখনউ

অ্যাপ অন করলেই টবে পৌঁছবে জল! কীভাবে ফোনের মাধ্যমে যত্ন নেবেন বাগানের?

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ