বন্যায় নষ্ট ২ লক্ষ হেক্টর জমির ধান, ক্ষতিগ্রস্থ কৃষকেরা পাবেন বাংলার শস্যবিমার সুবিধা

মুখ্যমন্ত্রীর ঘোষণা মোতাবেক বাংলার শস্যবিমার সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজ্যের কৃষি দফতর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যকে না জানিয়ে জল ছাড়ার অভিযোগ উঠেছে ডিভিসির বিরুদ্ধে। তাতে প্লাবিত হয়েছে রাজ্যের ১২টি জেলা। সেই সূত্রেই জানা গিয়েছিল রাজ্যের প্রায় ৫০ লক্ষ মানুষ বন্যার প্রকোপে পড়েছেন। সেই সঙ্গে কয়েকশো কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতির সম্ভাবনা ছিল কৃষির ক্ষেত্রেও। এখন জানা যাচ্ছে, বন্যার জেরে দক্ষিণবঙ্গে প্রায় ২ লক্ষ হেক্টর জমির ধান নষ্ট হয়েছে। এমনই প্রাথমিক রিপোর্ট পেয়েছে রাজ্য সরকার। তবে নির্দিষ্ট চিত্র পেতে জল নামা পর্যন্ত অপেক্ষা করবে রাজ্য প্রশাসন। বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই অনুযায়ী বাংলার শস্যবিমার(Bangla Sashya Bima Yojna) সুবিধা প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষক(Flood Affected Farmers) পর্যন্ত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নিশ্চিত করতেই দ্রুততার সঙ্গে পদক্ষেপ করেছে রাজ্য কৃষি দফতর(West Bengal State Agriculture Department)।  

আরও পড়ুন, ক্যান্সার আক্রান্ত অবসরপ্রাপ্ত শিক্ষিকার পেনশন চালুর নির্দেশ হাইকোর্টের

নবান্ন সূত্রে জানা গিয়েছে, বন্যায় কৃষির ক্ষেত্রে ক্ষয়ক্ষতি কীরকম তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই রাজ্যের কৃষিসচিব ওঙ্কার সিং মিনা এবং অন্য পদস্থ কর্তাদের নিয়ে একটি বৈঠক করেছেন রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়(Sovondeb Chattopadhay)। সেই বৈঠকেই তিনি নির্দেশ দিয়েছেন, বাংলা শস্য বিমার সুবিধা যাতে রাজ্যের সব কৃষকেরা পান তার জন্য যেমন কাজ চালিয়ে যেতে হবে তেমনি বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকেরা যাতে দ্রুত বিমার সুবিধা পান তার জন্য ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চিত করতে হবে। যে সব কৃষকেরা এখনও বাংলা শস্য বিমা যোজনার আওতায় আসেনি কিন্তু বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছেন, সেই সব কৃষকের নাম যাতে যোজনার আওতায় আসে তাও ৩০ সেপ্টেম্বরের মধ্যেই নিশ্চিত করতে হবে বলে কৃষিমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন। সূত্রের দাবি, কৃষিমন্ত্রীর এই নির্দেশের পিছনে কাজ করছে মুখ্যমন্ত্রীর ঘোষণাই।

আরও পড়ুন, পুজোর মুখে স্বাস্থ্য প্রকল্পে রাজ্য সরকারি কর্মচারীদের বাড়তি সুবিধা প্রদান

জানা গিয়েছে, বন্যায় প্রত্যেক ক্ষতিগ্রস্ত কৃষকের নাম নথিভুক্তির ক্ষেত্রে যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য দক্ষিণবঙ্গের বন্যা কবলিত ১২টি জেলায় সর্বাধিক সংখ্যক ক্যাম্প করার লক্ষ্য নিয়েছে কৃষি দফতর। ব্যাপক পরিমাণে ধানচাষ নষ্ট হওয়ায় বিকল্প চাষ নিশ্চিত করার লক্ষ্যেও পদক্ষেপ করছে কৃষি দফতর। আর তাই রবি মরশুমে বিকল্প চাষের জন্য ১৫ অক্টোবরের মধ্যে সর্ষে এবং ডাল বীজ কৃষকদের মধ্যে বিতরণের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, বন্যার কারণে সব্জি চাষেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতেও রাজ্যের তরফে সবরকম পদক্ষেপ করা হচ্ছে বলেও সূত্রের খবর। যারা বাংলা শস্য বিমার আওতায় নেই, সেই সব সবজি চাষীদেরও বিমার আওতায় নিয়ে আসা হচ্ছে।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক