রাজ্যে বেড়েছে রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা, জানালেন বনমন্ত্রী

রাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) সংখ্যা বেড়েছে বলে আশা প্রকাশ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের (Royal Bengal Tiger) সংখ্যা বেড়েছে বলে আশা প্রকাশ করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mallick)। তবে নিশ্চিতভাবে জানাতে আরও কিছুটা সময় লাগবে বন দফতরের। জানানো হয়েছে, হায়দরাবাদ থেকে সম্পূর্ণ তথ্য এলেই সরকারিভাবে পুরো সংখ্যা জানিয়ে দেওয়া হবে বন দফতরের তরফে।

রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, ভারতের অধীনে থাকা সুন্দরবনে বর্তমানে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে কমবেশি ১২৩টি। মন্ত্রী বলেন, ‘গত বছরের বাঘ শুমারি অনুযায়ী আমাদের রাজ্যের সুন্দরবনে বাঘের সংখ‌্যা ছিল ৯৬টি। এ বছরে বাঘ গণনায় উঠে আসে প্রাপ্ত তথ‌্য ও ছবি হায়দরাবাদে পাঠানো হয়েছে। রিপোর্ট এখনও আসেনি। তবে সংখ‌্যা বাড়ার ঈঙ্গিত মিলেছে। নতুন ২৭টি বাঘের সন্ধান পাওয়া গিয়েছে।’

রাজ্যের বনমন্ত্রী আরও জানান, এ বছর বাঘ গণনার সময় সুন্দরবন এলাকায় রামগঙ্গা-সহ পাঁচটি দ্বীপে বাঘের সন্ধান মিলেছে। বাঘের সন্ধান পাওয়া গিয়েছে এমন দ্বীপগুলিকে টাইগার রিজার্ভ এরিয়ার অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখানের সংখ‌্যাটাও যোগ হবে। এই দীপগুলিতে বাঘ আগামী দিনে শাবকের জন্ম দেবে ফলে সুন্দরবনে আরও বেড়ে যাবে বাঘের সংখ্যা।

প্রসঙ্গত সুন্দরবনে বাঘের খাবারে টান পড়ায় বিভিন্ন সময়ে জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করে বাঘ। তার ফলে নিরীহ গ্রামবাসীদেরও বাঘের হানায় পড়ে প্রাণ হারানোর আশঙ্কা তৈরি হয়। আর বাঘের এই খাবারের সন্ধানে লোকালয়ে আসা রুখতে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনে বাঘের খবার নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। এরপর বন দফতরের তরফে হরিণ ও শূকর নৌকায় চাপিয়ে গভীর জঙ্গলে নিয়মিত ছেড়ে দিয়ে আসা হয়। পাশাপাশি বাঘের হানা থেকে সুন্দরবনের মানুষকে রক্ষা করতে গ্রামগুলিকে বিশেষ ‘অ‌্যালিমুনিয়াম ফ্লেক্সিবল’ তারজাল দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে বলে জানান জ্যোতিপ্রিয় মল্লিক।

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার

দিঘার সমুদ্রে স্পিড বোটের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু পর্যটকের, তদন্তে পুলিশ

আবাস যোজনায় কাটমানি নেওয়া টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের