পুরনির্বাচন ঘিরে মেদিনীপুরে ফাটল বামফ্রন্টে! গর্জাচ্ছে সিংহ

মেদিনীপুরের মতো একসময়কার বামদুর্গেই কিনা ফাটল ধরল বামফ্রন্টে। আর সেটাও কিনা পুরনির্বাচনের প্রেক্ষাপটে। বামফ্রন্টের বড়দাদা সিপিআই(এম) মেদিনীপুর টাউন পুরসভায় একটিও আসন ছাড়েনি আরেক বাম শরিক দল ফরওয়ার্ড ব্লককে। আর তার জেরেই বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে সেখানে আলাদা করে প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক।

Share:

নিজস্ব প্রতিনিধি: একুশের বিধানসভা নির্বাচনে রাজ্য বিধানসভা থেকে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বামেরা। কিন্তু তারপরের সব নির্বাচনে দেখা যাচ্ছে বিজেপিকে পিছনে ফেলে ক্রমশ ফের রাজ্যের প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসছে বামেরাই। ঠিক এই রকম সময়েই মেদিনীপুরের মতো একসময়কার বামদুর্গেই কিনা ফাটল ধরল বামফ্রন্টে। আর সেটাও কিনা পুরনির্বাচনের প্রেক্ষাপটে। বামফ্রন্টের বড়দাদা সিপিআই(এম) মেদিনীপুর টাউন পুরসভায় একটিও আসন ছাড়েনি আরেক বাম শরিক দল ফরওয়ার্ড ব্লককে। আর তার জেরেই বামফ্রন্ট ছেড়ে বেরিয়ে সেখানে আলাদা করে প্রার্থী দিল ফরওয়ার্ড ব্লক। আর সবটাই ঘটল সুশান্ত ঘোশ পসগচিম মেদিনীপুর জেলা সিপিএমের সম্পাদক হওয়ার ঠিক পরে পরেই।

জানা গিয়েছে, মেদিনীপুর পুরসভার ২৫টি আসনের মধ্যে এবার বামফ্রন্টের তরফ থেকে ১৬টি আসনে প্রার্থী দিয়েছে সিপিআই(এম)। সিপিআইকে ছাড়া হয় ৪টি আসন। বাকি ৫টি আসন ছেড়ে দেওয়া হয় ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির জন্য। এই ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তির মধ্যে আছে মূলত কংগ্রেস ও নির্দল। কিন্তু কোনও আসন ছাড়া হয়নি ফরওয়ার্ড ব্লক ও আরএসপির জন্য। এর জেরে এই দুই দলেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। আরএসপির নেতারা এর জেরে কোনও পদক্ষেপ না নিলেও শহরের ফরওয়ার্ড ব্লকের নেতারা এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাঁরা বামফ্রন্ট ছেড়ে পৃথক ভাবে শহরের ৩টি ওয়ার্ডে দলীয় প্রতীকে প্রার্থী দিয়েছেন। ওই ৩টি ওয়ার্ড হল ১৫, ২১ ও ২৫ নম্বর ওয়ার্ড। ঘটনার জেরে ফরওয়ার্ড ব্লক নেতা তথা ১৫ নম্বর ওয়ার্ডের প্রার্থী আনোয়ার আলী খান জানিয়েছেন, ‘সিপিএম বামফ্রন্টের নামে কার্যত একনায়কতন্ত্র চালাচ্ছে। ক্ষমতা থেকে সরে গিয়ে, রাজ্য বিধানসভা থেকে মুছে গিয়েও তাঁদের দাদাগিরি বিন্দুমাত্র কমেনি। ওরা মেদিনীপুরে কংগ্রেস ও নির্দলকে আসন ছেড়েছে। অথচ ফরওয়ার্ড ব্লকের জন্য কোনও আসন ছাড়েনি। তাই আমরাও দলের তরফে ৩টি আসনে প্রার্থী দিয়েছি।’

‘মাদক মামলায় ফাঁসিয়ে জীবন শেষ করে দেব ‘, ধৃত পড়ুয়াকে হুমকি পুলিশ অফিসারের

গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী চতুর্থ শ্রেণির পড়ুয়া

বর্ষার দুপুরে গরম ভাতের সঙ্গে জমবে খাসা, রইল মুচমুচে ঢেঁড়স পকোড়ার রেসিপি

পঞ্চায়েত ও পুরপ্রধানরা আর জন্ম সার্টিফিকেট ইস্যু করতে পারবেন না, নির্দেশ মুখ্যসচিবের

রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

একবার খেলেই মুখে স্বাদ লেগে থাকবে, বানিয়ে নিন ঘরোয়া সুস্বাদু ডাল চিংড়ি

‘অভিযুক্ত গেটম্যানের চূড়ান্ত শাস্তি হবে,’ মুর্শিদাবাদে বললেন মুখ্যমন্ত্রী

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

দমদম পার্কে রেলিংয়ে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

মাছ-মাংস ফেল! গরম ভাতে দুপুরের খাওয়া জমাবে ডিম পোস্তর যুগলবন্দি

ঘরেই তৈরি করুন মুখে লেগে থাকার মতো মুগ ডালের হালুয়া, রইল রেসিপি