Loading live market data...
Loading active stocks...
Connecting...

চাকরি দেওয়ার নামে প্রতারণা বিজেপি নেতার, ১১ লাখ হাতিয়ে বেপাত্তা

চাকরি দেওয়ার কথা বলে ১১ লাখ টাকা নিলেও দীর্ঘদিন হয়ে যাওয়ার পর কোনও চাকরি মেলেনি। এদিকে টাকা চাইলেও টাকা ফেরত দিচ্ছিলেন না ওই বিজেপি নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাইফেল ফ্যাক্টরিতে কাজ দেওয়ার নাম করে ১১ লাখ টাকা প্রতারণার অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কাজ দেওয়ার নামে এক চাকরিপ্রার্থীর কাছ থেকে ১১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।

জানা গিয়েছে, অভিযুক্ত ওই বিজেপি নেতার নাম সঞ্জয় প্রসাদ। তিনি বিজেপি পরিচালিত ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। অভিযুক্ত বিজেপি নেতা ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে কর্মরত। তাঁর সঙ্গে দীর্ঘদিনের পরিচয় ছিল বেলঘরিয়া থানা এলাকার পূর্ব আলিপুর এলাকার বাসিন্দা জয়ন্ত দাসের। জয়ন্ত দাস পেশায় ব্যবসায়ী। তাঁর মেয়ে পিয়ালি দাসের চাকরির জন্য বিজেপি নেতার সঙ্গে যোগাযোগ করলে সঞ্জয় প্রসাদ তাঁর কাছ থেকে ১১ লাখ টাকা নেন। ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে পিয়ালির চাকরি হয়ে যাবে বলেও তিনি জানান।

প্রতারিতদের অভিযোগ, চাকরি দেওয়ার কথা বলে ১১ লাখ টাকা নিলেও দীর্ঘদিন হয়ে যাওয়ার পর কোনও চাকরি মেলেনি। এদিকে টাকা চাইলেও টাকা ফেরত দিচ্ছিলেন না ওই বিজেপি নেতা। একাধিকবার বিষয়টি এড়িয়ে যেতে থাকেন তিনি। টাকা ও চাকরি না দিতে পেরে অবশেষে ফন্দি আঁটে ওই বিজেপি নেতা। কাশীপুর রাইফেল ফ্যাক্টরি থেকে পিয়ালি দাসের নামে জাল নথি বের করেন সঞ্জয় প্রসাদ। কিন্তু বিষয়টি ধরে ফেলেন পিয়ালি নামের ওই চাকরিপ্রার্থী ও তাঁর বাবা জয়ন্ত দাস। পরে গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হন পিয়ালি। বিজেপি নেতা সঞ্জয় প্রসাদের বিরুদ্ধে ব্যবসায়ী জয়ন্ত দাস বেলঘরিয়া থানা ও নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। পাশাপাশি বারাকপুর পুলিশ কমিশনারেটের অফিসেও অভিযোগ দায়ের করেন জয়ন্ত দাস। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনা নিয়ে জয়ন্ত বলেন, ‘মেয়ের বিয়ের জন্য জমানো টাকা চাকরির জন্য দিয়েছিলাম। সেই পুঁজিও শেষ। অন্য কোন পরিবার যেন এইরকম প্রতারণার শিকার না হয়।’ অন্যদিকে অভিযুক্ত সঞ্জয় প্রসাদের সঙ্গে বিজেপি যোগের কথা অস্বীকার করেছেন বারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায়।

আদিবাসী মুখ, পেশায় শিক্ষক, চেনেন জঙ্গলমহলের মুখ ক্ষুদিরাম টুডুকে?

‘‌পার্টি চায় আমি–শুভেন্দু একসঙ্গে কাজ করি’‌, শপথের দিন দাবি দিলীপের

প্রতিমাসে ১০,০০০ টাকা পেনশন,কীভাবে পাবেন এই দুর্দান্ত স্কিমের সুযোগ?

‘কম্পাস’-এর শুটিং চলাকালীন গর্ভপাত অভিনেত্রী অন্বেষার, অস্ত্রোপচারের পর এখন কেমন আছেন?

বাংলার জনগণকে শপথমঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কেটি পেরি! আর কোন কোন তারকা মাতাবেন মঞ্চ?

ডোপ পরীক্ষায় নিজেদের অবস্থান জানাতে ব্যর্থ ভারতের তারকা দুই মহিলা ক্রিকেটার, জারি নোটিশ

‘মা আমাকে বাঁচাও…’,শেষ ফোনে নির্যাতনের অভিযোগ করে মৃত্যু তরুণীর

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

কলকাতা পুলিশ ফলো করতে শুরু করল মোদি–শুভেন্দুকে, আনফলো হলেন কারা?‌

মাঠে কেন ক্রুনাল পাণ্ড্যের কলার ধরেছিলেন নিকোলাস পুরান? সামনে এল আসল সত্য

শুভেন্দু সহ মন্ত্রী হিসেবে শপথ নিলেন দিলীপ-অগ্নিমিত্রা, তালিকায় রয়েছেন আর কারা?