জলপাইগুড়িতে আলুর বন্ড নিয়ে জালিয়াতি, গ্রেফতার ৩

ধৃত ৩ জনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয় পুলিশের তরফে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কোতোয়ালি থানার পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলুর নকল বন্ড ছাপিয়ে লাখ লাখ টাকা প্রতারণার অভিযোগ। জলপাইগুড়ি জেলার কোতোয়ালি থানা এলাকায় এই অভিযোগকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে। ঘটনার তদন্তে নেমে  ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশ। ধৃত ৩ জনকে বৃহস্পতিবার আদালতে তোলা হয় পুলিশের তরফে। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় কোতোয়ালি থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি সদর ব্লকের দুটো হিমঘরের আলুর বন্ড নকল করে তা বাজারে বিক্রি করছিল অভিযুক্তরা।  এই ঘটনা নজরে আসার পর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে হিমঘর কর্তৃপক্ষ। এর পর অভিযোগ পেয়ে তদন্তে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সাদা পোশাকের পুলিশ। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ৩ জনই জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের জটিয়াকালি এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পেশ করে ১০ দিন রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, এর আগে গত বছর জুলাই মাসে আলুর বন্ড নিয়ে কোটি টাকার প্রতারণার অভিযোগ সামনে আসে। পার্থপ্রতিম রায় নামে এক গবেষক অভিযোগ করেন, আলুর ব্যবসায় বিনিয়োগ করার নামে তাঁকে ধাপে ধাপে কোটি টাকার বন্ড বিক্রি করেছিলেন সুপ্তি নামের এক বেসরকারি ব্যাঙ্ক আধিকারিক এবং তাঁর স্বামী। পার্থর অভিযোগ, ২০১৭ সালের শেষদিকে সুপ্তি ও তাঁর স্বামীর মাধ্যমে আলু ব্যবসায় বিপুল টাকা বিনিয়োগ করে বন্ড কেনেন তিনি। পরবর্তীতে অভিযুক্ত সুপ্তি ও তাঁর স্বামী পার্থকে জানান, আরও বেশি টাকা বিনিয়োগ করলে, সেবি অনুমোদিত বন্ডের প্রকৃত নথি পাওয়া যাবে। পার্থ বলেন, ‘‌ওদের কথার উপর ভরসা করে আমাদের পরিবারের সব সদস্যরা মিলে মোট ১ কোটি টাকা বিনিয়োগ করি। তা সত্ত্বেও কোনও নথি আমরা পাইনি। প্রতারণার শিকার হয়েছি বুঝতে পেরে তাঁদের কাছে টাকা ফেরত চাইলেও তা ফেরত দেয়নি ওঁরা।’‌ এর পর অভিযোগ পেয়ে ওই ব্যাঙ্ক আধিকারিককে গ্রেফতার করে শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। 

পর্দায় আমিরের সঙ্গে চুম্বনের দৃশ্য দেখে মা কী বলেছিল? প্রশ্ন শুনেই চটে লাল করিশ্মা

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন

খেলোয়াড়দের আপত্তি, আগামী বছর এগিয়ে আসছে আইপিএলের দিনক্ষণ

দেশজুড়ে শিশু পর্নোগ্রাফি ছড়াচ্ছে টেলিগ্রাম, দিল্লি হাইকোর্টে বিস্ফোরক দাবি কেন্দ্রের

‘ম্যাডামের সিদ্ধান্ত…’, শুভেন্দু সরকারের PSO আধিকারিদের বাড়িতে ঢুকতে দিলেন না মমতা

ভর দুপুরে কালীঘাটে মমতার আত্মীয়ের বাড়িতে সিআইডি

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

ঘোড়ার গাড়ি থেকে পড়ে যাচ্ছিলেন মা, নিজের প্রাণের বিনিময়ে গর্ভধারণীকে বাঁচাল কিশোর

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের