বারণ সত্ত্বেও বান্ধবীকে উত্ত্যক্ত করায় বন্ধুকে খুন! দক্ষিণেশ্বর কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্র খুনের ঘটনায় উঠে এল সম্পর্কের কথা। আক্রোশের বশে বন্ধুর ওপর হামলা চালিয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। বান্ধবীকে কটুক্তি করা নিয়ে দুই বন্ধুর মধ্যে অশান্তির সূত্রপাত বলে খবর। বার বার বারণ সত্ত্বেও না শোনায় খুন বলে অভিযোগ।

জানা গিয়েছে, বাগবাজার হাইস্কুলের ছাত্র মনোজিৎ যাদব এবং রানা সিং। দুজনেই একটি কোচিং সেন্টারে পড়াশোনা করত। সেখানেই এক কিশোরীর সঙ্গে সম্পর্কে জড়ায় রানা। মনোজিতের সঙ্গে বান্ধবীর আলাপ করিয়ে দিয়েছিল রানা। তারপরেই একাধিকবার ওই বান্ধবীকে ফোনে বা সামনাসামনি মনোজিৎ উত্ত্যক্ত করেছে বলে অভিযোগ। একাধিকবার রানা সিং মনোজিৎকে নিষেধ করে। কিন্তু অভিযোগ, দীর্ঘদিন ধরে একই ঘটনা ঘটাতে থাকে মনোজিৎ। বিষয়টি কোনওভাবেই মেনে নিতে পারেনি রানা। শুক্রবার মেট্রোর মধ্যে এই নিয়ে দুজনের মধ্যেই বচসাশুরু হয়। মেট্রো থেকে নেমে কাউন্টারের সামনে আচমকাই ছুরি নিয়ে হামলা চালায় মনোজিতের ওপর। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রের হাতে ছাত্র খুনের ঘটনায় হাওড়া স্টেশন থেকে অভিযুক্ত রানা সিংকে গ্রেফতার করেছে পুলিশ। সপরিবারে বিহারে পালিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল সে। হামলা চালিয়ে বাড়িতে ফিরে পরিবারের কাছে খুন করার কথা স্বীকার করে সে। বাবা, মা, বোনকে নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে বিহারে পালিয়ে যাবার পরিকল্পনা করা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু সিসিটিভি ফুটে যে দেখে রানা সিংকে সনাক্ত করে তল্লাশি অভিধান চালু করেছিল পুলিশ। অভিযুক্ত ভিন রাজ্যে পালিয়ে যেতে পারে অনুমান করেই হাওড়া ও শিয়ালদার স্টেশনগুলোতে নজরদারি বাড়ানো হয়েছিল। সেখানেই ধরা পড়ে অভিযুক্ত।

বাসন্তী হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা, গাড়ির চাকায় পিষে মৃত্যু গৃহবধূর

স্ট্রলারে নেই ছেলে অকায়! বিরাটের পাশে উদ্বিগ্ন মুখে দাঁড়িয়ে অনুষ্কা শর্মা, কী ঘটেছে?

দিল্লির প্রাক্তন মুখ্য সচিবের রহস্যমৃত্যু, নয়ডার ফ্ল্যাট থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড