আবারও শুরু হল ‘দুয়ারে সরকার’! মিলবে প্রতিবন্ধকতার শংসাপত্র

‘দুয়ারে সরকার’ কর্মসূচী এদিন থেকে ফের শুরু হল। দুই দফায় তা অনুষ্ঠিত হবে। প্রথম দফায় এদিন থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় দফায় এই কর্মসূচী চলবে ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত। এবারের কর্মসূচীতে আগেকার ১৮টি প্রকল্পের পরিষেবা তো মিলবেই, নতুন করে আরও ৭টি প্রকল্পের পরিষেবাও মিলবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার থেকে ফের শুরু হল রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচী। এদিন থেকে শুরু হওয়া এই কর্মসূচী চলবে দুই দফায়। প্রথম দফায় এদিন থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ও দ্বিতীয় দফায় এই কর্মসূচী চলবে ১ মার্চ থেকে ৭ মার্চ পর্যন্ত। এবারের কর্মসূচীতে আগেকার ১৮টি প্রকল্পের পরিষেবা তো মিলবেই, নতুন করে আরও ৭টি প্রকল্পের পরিষেবাও মিলবে। যে ৭টি নতুন পরিষেবা এবারে দুয়ারে সরকার থেকে পাওয়া যাবে সেগুলি হল – কৃষকদের জন্য কিষাণ ক্রেডিট কার্ড, প্রাণীপালনের জন্য ক্রেডিট কার্ড, মৎস্যজীবীদের জন্য ক্রেডিট কার্ড, আর্টিজান ক্রেডিট কার্ড, তন্তুবায়দের জন্য উইভার ক্রেডিট কার্ড, স্বনির্ভর গোষ্ঠীদের ব্যাঙ্কের ঋণের অনুমোদন এবং মিলবে প্রতিবন্ধকতার শংসাপত্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের আমজনতার কাছে সরকারকে পৌঁছে দেওয়ার পাশাপাশি তাঁদের চাহিদার বিষয়টিকেও গুরুত্ব দিতেই ‘দুয়ারে সরকার’ কর্মসূচি চালু করেন। প্রথম দিন থেকেই এই কর্মসূচি আমজনতার মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো জনপ্রিয় প্রকল্পগুলির জন্য আমজনতা যেমন এই শিবিরে এসে তাঁদের আবেদন জানাতে পারেন তেমনি রূপশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রীর, সবুজশ্রীর জন্যও আবেদন জানাতে পারেন। এই কর্মসূচিতে জয় জোহর, বার্ধক্য ভাতা, কৃষকবন্ধু প্রকল্পের সুবিদা পাওয়ার জন্য যেমন আবেদন জানাতে পারেন আমজনতা তেমনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও আরও বেশ কিছু প্রকল্পের জন্যও আবেদন জানাতে পারেন। রাজ্য সরকারের এই কর্মসূচি ইতিমধ্যেই দেশ ও আন্তর্জাতিক জগতের নজর কেড়েছে। আমজনতাকে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য দেশের অন্য কোনও রাজ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করা হয় না। আর এখানেই কৃতিত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিচালিত সরকারের।   

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উল্টে গেল যাত্রীবোঝাই বাস, আরামবাগে দুর্ঘটনায় আহত বহু

নিজের খাবার বৌদ্ধ ভিক্ষুর হাতে তুলে দিলেন ভিখারি, চোখে জল এনে দেওয়া ভিডিয়ো ভাইরাল

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?