গঙ্গাসাগর মেলাও এবার ডিজিটাল, থাকছে অ্যাপ ও ই-রেজিস্ট্রেশন

কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। পৌষের শেষেই রাজ্যে সাগর অঞ্চলে এই মেলাকে কেন্দ্র করে ঢল নামে জনতার

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। পৌষের শেষেই রাজ্যে সাগর অঞ্চলে এই মেলাকে কেন্দ্র করে ঢল নামে জনতার। দেশ-বিদেশ থেকে নানান মানুষেরা আসেন গঙ্গাসাগরের মেলা দেখতে। কনকনে ঠাণ্ডায় সাগরদ্বীপে এই মেলাকে কেন্দ্র করে তৎপর থাকে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে এই মেলা অন্যতম গুরুত্বপূর্ণ বলাই যায়। তাই প্রতিবছর সুষ্ঠুভাবে মেলা চালানোর জন্য একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। চলতি বছরে ১০ জানুয়ারি থেকে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হবে। সেই কারণেই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে রাজ্য সরকার। জানা গিয়েছে, এবছর গঙ্গাসাগর মেলায় ই-রেজিস্ট্রেশন ছাড়া কাউকে প্রবেশ করতে দেবে না প্রশাসন‌।

মূলত, দর্শনার্থীদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত প্রশাসনের। গঙ্গাসাগর মেলা ডট ইন-এ ক্লিক করে ই-রেজিস্ট্রেশন করতে হবে প্রত্যেক দর্শনার্থীদেরই। যাঁরা পারবেন না, তাঁদের জন্য অফলাইনে রেজিস্ট্রেশনের ব্যবস্থাও থাকছে। রেলস্টেশন, বাসস্টপ, ফেরিঘাট এবং বিমানবন্দরে কিয়স্ক তৈরি করা হবে। সেখানেও রেজিস্ট্রেশনের ব্যবস্থা করছে প্রশাসন। রেজিস্ট্রেশনের সময় নাম, মোবাইল নাম্বার, ই-মেইল আইডি, আধার কার্ড অথবা ভোটার কার্ড কিংবা পাসপোর্ট পরিচয় পত্র হিসেবে দিতে হবে। তারপরেই একটি রিস্ট ব্যান্ড দেওয়া হবে মেলায় যাওয়া ব্যক্তিদের যা হাতে লাগিয়ে রাখতে হবে। এতে দুটি কাজ হবে, কেউ হারিয়ে গেলে চট করে খুঁজে পাওয়া যাবে ও মেলায় আগত ব্যক্তিদের সমস্ত তথ্য থাকবে সরকারের কাছে।

করোনার নয়া প্রজাতি ওমিক্রন আতঙ্কের মাঝেই অনুষ্ঠিত হবে গঙ্গাসাগর মেলা। তাই বাড়তি সতর্কতা রাখছে রাজ্য প্রশাসন। ‘গঙ্গাসাগর মেলা ২০২২’ নামে একটি অ্যাপ বানিয়েছে রাজ্য সরকার। এই অ্যাপ মেলায় আগত দর্শনার্থীদের গাইড হিসেবে পথনির্দেশ দেবে। কখন কোথা থেকে গাড়ি পাওয়া যাবে, লঞ্চ পাওয়া যাবে, জোয়ার-ভাটার সময় কখন, যাবতীয় তথ্য এই অ্যাপের মাধ্যমেই পেয়ে যাবেন দর্শনার্থীরা। এই অ্যাপের মাধ্যমেই বিশ্বের দরবারে গঙ্গাসাগর মেলাকে তুলে ধরবে রাজ্য সরকার। রয়েছে অনলাইনে পুজো দেখার ব্যবস্থা। এরই সঙ্গে গঙ্গাসাগর মেলার কথা মাথায় রেখে বিশেষ প্যাকেজ এনেছে রাজ্য সরকার। ‘সাগর ভ্রমণ’ নামে ওই প্যাকেজের মাধ্যমে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে ই-রেজিস্ট্রেশন করে মেলায় আসতে পারবেন। বাবুঘাটের সরকারি অফিসে মেলার সমস্ত তথ্য এবং টিকিট পেয়ে যাবেন রেজিস্টার করা প্রার্থীরা। গাড়ি, লঞ্চ সবকিছুর ব্যবস্থা করে দেবে প্রশাসন। এমনকি সমুদ্রতটে থাকার ব্যবস্থাও করবে প্রশাসন। চাইলে গাইড নিয়ে তীর্থভূমি ঘুরে দেখতেও পারবেন পুণ্যার্থীরা। পুজোর পর প্রসাদ, গঙ্গামাটি, পুণ্যস্নানের জল, চাইলে সেটাও বাড়ির ঠিকানায় পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে প্রশাসন।

কাঁথিতে গ্রেফতার হওয়া প্রাক্তন কাউন্সিলর ও পুরকর্মীকে ডিম ছুড়লেন মহিলারা

সপ্তাহ জুড়ে ১৮ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে রুপো, সস্তা সোনাও, স্বস্তিতে গহনাপ্রেমীরা

ভারতীয় দলে ডাক পাওয়া নয়, স্বপ্নের মুহূর্ত কোনটা জানিয়ে দিলেন বৈভব

শুধু পুষ্টি নয়, চুল থেকে ত্বকের সৌন্দর্য বাড়াতে ডিম কেন এত উপকারী জানেন?

‘মারের’ ভয়ে ঘর ছেড়ে বেরোতে নারাজ তৃণমূল কাউন্সিলররা, বৈঠক বাতিল মমতার

চেকিং চলাকালীন গাড়িচালককে চড় মারলেন ট্রাফিক পুলিশ! ভাইরাল ভিডিও

শাড়ির স্তুপের আড়ালে লুকিয়েও শেষ রক্ষা হল না, গ্রেফতার তৃণমূল নেতা

কম সময়ে সুস্বাদু খাবার, বাড়িতেই বানান বার্ন্ট গার্লিক নুডলস

আট বছরের রামিসাকে ধর্ষণ করে খুন, ধর্ষক ও তার স্ত্রীকে মৃত্যুদণ্ড

কলকাতা পুরসভার মেয়র হয়ে ফিরছেন শোভন? কাউন্সিলরদের নিয়ে বৈঠকে মমতা

ছুটির দিনে কলকাতা সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, ভ্যাপসা গরম থেকে মিলবে স্বস্তি?

গরমে স্বস্তির চুমুক, ঘরেই বানিয়ে ফেলুন সুস্বাদু ম্যাঙ্গো Tea

ফের উত্তপ্ত নানুর, দুই গোষ্ঠীর সংঘর্ষে চলল গুলি, মৃত ১

নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জসিমউদ্দিন