গাংনাপুরের নির্যাতিতার দেহ তোলা হল কবর থেকে

বিচারক নির্দেশ দিয়েছিলেন, কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্ত করতে হবে। সেই রিপোর্ট পেশ করতে হবে আগামী ১১ মের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাংনাপুর (Gangnapur) গণধর্ষণে নির্যাতিতার দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারক।বিচারক। বিচারক এই নির্দেশ দিয়েছিলেন গত ২৬ এপ্রিল। শনিবার তাঁর দেহ তোলা হল কবর থেকে। নির্যাতিতাকে গণধর্ষণ করার পর বিষ খাইয়ে খুন করা হয়েছিল। বিচারক নির্দেশ দিয়েছিলেন, কবর থেকে দেহ তুলে ফের ময়নাতদন্ত (Post Mortem) করতে হবে। সেই রিপোর্ট পেশ করতে হবে আগামী ১১ মের মধ্যে। উপস্থিত ছিলেন একজন এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এসডিপিও, ওসি।  

শনিবার সকালে নির্যাতিতার দেহ কবর থেকে তোলা হয়। উপস্থিত ছিলেন রানাঘাটের এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট বাগচী, এসডিপিও প্রবীর মণ্ডল এবং ওসি। উল্লেখ্য, নদিয়া জেলার গাংনাপুরে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছিল। তারপর কীটনাশক খাইয়ে খুন করা হয়েছিল নির্যাতিতাকে। নির্মম এই ঘটনাটি ঘটে গত ৬ মার্চ। সময় তখন রাত ১১ টা। দ্বিতীয়বার ময়নাতদন্ত করার জন্য রায় দেন বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ।

নদিয়ার গাংনাপুর থানার মাঝেরগ্রাম গ্রাম পঞ্চায়েতের কামারবেড়িয়া গ্রামে শ্বশুরবাড়ি নির্যাতিতা মহিলার। স্বামী কাজের সূত্রে থাকেন সৌদি আরবে। ছেলের সঙ্গেই বাড়িতে থাকতেন মৃতা। অভিযোগ, গত ৬ মার্চ রাত ১১ টা নাগাদ গণধর্ষণ করা হয় তাঁকে। তারপর বিষ খাইয়ে খুন করা হয়। অভিযোগ, নির্যাতনের খবর পেয়ে নির্যাতিতার বাবা- মা অটো করে মেয়ের শ্বশুরবাড়িতে আসেন। দেখেন, তখনও মেয়ে বেঁচে আছে। অভিযোগ, অসুস্থ মেয়েকে নিয়ে যেতে চাইলে তাঁদের ২ বার বাধা দেওয়া হয়। এরপর নির্যাতিতা গৃহবধূর বাবা- মা জোর করে মেয়েকে স্থানীয় হাসপাতালে নিয়ে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে নির্যাতিতাকে ভর্তি করা হয় স্থানীয় এক নার্সিংহোমে। সেখান থেকে ৭ দিন পর তাঁকে ভর্তি করা হয় কল্যাণী জওহারলাল নেহেরু মেমোরিয়াল হাসপাতালে। সেখানেই গত ১৪ মার্চ দুপুরে মৃত্যু হয় ওই নির্যাতিতার। এই ঘটনায় মোট ৬ জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। বিচারক রাজশেখর মান্থা নির্দেশ দিয়েছিলেন, আগামী ১১ মের মধ্যে ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে। সেই সঙ্গে জমা দিতে হবে কেস ডায়েরি। এই ঘটনার তদন্ত করবেন ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক। নির্যাতিতা- মৃতার মায়ের গোপন জবানবন্দি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক।

‘দু’দিনের মধ্যেই ফুটপাথ খালি করতে হবে,’ ল্যান্সডাউন বাজারে গিয়ে নির্দেশ অগ্নিমিত্রার

‘দাগি লোকরা সাংসদ-বিধায়ক হয়েছেন’, বিস্ফোরক দিলীপ ঘোষ

ট্রেনে বচসার জেরে ব্লেড দিয়ে রেলপুলিশের উপর হামলা, গ্রেফতার বাঙালি অভিনেত্রী

মৃত্যুর কাছে হার মানলেন রাজা সেন, SSKM-এ প্রয়াত বর্ষীয়ান পরিচালক, শোকস্তব্ধ টলিউড

ধেয়ে আসছে শক্তিশালী হারিকেন ‘লালা’, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি মানুষ

ঘরের মাঠেই অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

‘গভীর রাত পর্যন্ত একসঙ্গে গল্প করলাম, আর সকালে আশিসদা নেই,’ শোকে স্তম্ভিত ভাই প্রশান্ত

জুম কলে ৯০০ কর্মীর চাকরি খেয়েছিলেন, এখন নিজেই খুঁজছেন ভারতীয় বংশোদ্ভূত সিইও

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

রহস্যমৃত্যু রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের, ঘটনাস্থল থেকে উদ্ধার সুইসাইড নোট

স্বাধীনতা দিবসের রাতে জোড়া খুন নদিয়ায়, গুলিতে ক্ষত বিক্ষত কংগ্রেস নেতা ও তাঁর ছেলে

ফের পেনাল্টি মিস মেসির, হেরে গেল ইন্টার মায়ামি

পানমশলার বিজ্ঞাপনের জেরে আইনি বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার শ্রফ

টুলু মণ্ডল কাণ্ডে গ্রেফতার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল, ফ্ল্যাট থেকে উদ্ধার নগদ টাকা-সোনা