একহাতেই সংবাদপত্র বের করেন কলেজের এই পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ খবরের  প্রতি অদম্য ভালোবাসা। তাই অল্প বয়সেই হাতে লিখে সংবাদপত্র বের করলেন প্রত্যন্ত গ্রামের  এক কলেজ পড়ুয়া। তিনি হলেন পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নং ব্লকের দাঁড়কা এলাকার বাসিন্দা আবদুল্লাহ খান। ছোট থেকেই ছবি আঁকার প্রতি তাঁর ভালোবাসা রয়েছে। তাই অবসর সময় নিজের শিল্পসত্ত্বাকে কাজে লাগিয়ে তৈরি করে ফেললেন সংবাদপত্র। নাম রেখেছেন ‘অধিকার পত্রিকা’।   

প্রায় দুবছর ধরে প্রতিমাসে আবদুল্লাহ সংবাদপত্র প্রকাশ করে। আর্ট পেপারের উপর রং, তুলি, পেন দিয়ে নানা খবর ফুটিয়ে তোলেন তিনি।  বর্তমানে হাতে লেখা এই সংবাদপত্র লিখে তিনি  সামাজিক মাধ্যমে পোস্ট করেন। তবে ওই পড়ুয়ার লেখা সংবাদপত্রে  নেই কোন রাজনৈতিক রঙ। বরং, সংবাদপত্রের মাধ্যমে সামাজিক বার্তা দেন কলেজের  দ্বিতীয় বর্ষের এই পড়ুয়া।   

নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে  আবদুল্লাহ খান। বাবা একজন ব্যবসায়ী আর মা গৃহবধূ। পড়াশোনার পাশাপাশি চলে সংবাদপত্র লেখার কাজ। ওই পড়ুয়া জানান ,’ আমার সংবাদ পত্র মনে করায় পুরনো দিনকে।  তাঁর খবরের কাগজ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দেবে ।‘  বলা বাহুল্য, সর্বপ্রথম মদ্রিত সংবাদপত্র প্রকাশ করেছেন জেমস অগাস্টাস হিকি। আর  তাই আবদুল্লাহকে দেখেও মনে পড়ে যাচ্ছে সেই কথা।

আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর স্ত্রী অনুষ্কার সঙ্গে জমিয়ে নাচ বিরাটের, ভাইরাল সুন্দর মুহূর্ত

ক্রেন দিয়ে নামানো হচ্ছে মেসির বিশাল মূর্তি! কোথায় রাখা হবে স্ট্যাচুটি?

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কন্টেনার উল্টে দুর্ঘটনা, মৃত ২, জখম ১

তিন সন্তানকে বিষ খাইয়ে আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে কোন কারণ?

সঙ্গী আপনার প্রতি কতটা দুর্বল? জেনে নিন সম্পর্কের ৬ টি গুরুত্বপূর্ণ লক্ষণ

আর কাটতে হবে না টিকিট! সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি, লাগবে পরিচয়পত্র

সাইরেনের শব্দে ভাঙল ঘুম, কুয়েতে মিসাইল ও ড্রোন হামলা ইরানের

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ