আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গ্যাংটকে যাওয়ার পথে নিখোঁজ স্বর্ণ ব্যবসায়ী, বিপাকে পরিবার

নিজস্ব প্রতিনিধিঃ আচমকাই নিখোঁজ হয়ে গেলেন শিলিগুড়ির এক স্বর্ণ ব্যবসায়ী। গ্যাংটকে যাওয়ার পথে তিনি নিখোঁজ হয়ে যান। জানা গিয়েছে, ওই ব্যক্তি হলেন ৪২ বছরের কাঞ্চন প্রসাদ। তিনি শিলিগুড়ির চম্পাসারি সংলগ্ন দেবীডাঙ্গার বাসিন্দা। তাঁর খোঁজ মিলছে না গত ২১ নভেম্বর থেকে।

নিখোঁজ ব্যবসায়ীর স্ত্রী প্রধান নগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আর সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয়েছে অপহরণের মামলা। এই পুরো ঘটনাটি নিয়ে প্রধানগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশ সুত্রে খবর, শুক্রবার সকালে সেবক স্টেশনের কাছে তাঁর ফাঁকা গাড়ি উদ্ধার করা হয়েছে। তবে কাঞ্চনের মোবাইল বন্ধ থাকায় লোকেশন পাওয়া যাচ্ছে না। তবে ফোন বন্ধ হওয়ার আগে গত ২১ নভেম্বর  কাঞ্চনের শেষ অবস্থান ছিল সেবক রেলস্টেশন। এরপর থেকেই মিলছে না খোঁজ।

এই ঘটনা নিয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সোনার গয়না বন্ধক রেখে সুদে টাকা খাটাতেন কাঞ্চন। সেইজন্য তাঁর বাজারে ছিল অনেকটাই দেনা। শিলিগুড়ির বাজারে প্রায় কোটি টাকা দেনা ছিল তাঁর। ২১ তারিখ বেশ কয়েকজনকে টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। এরপর থেকেই নিখোঁজ হয়ে যান কাঞ্চন। তিনি অপহৃত হয়েছেন না গা ঢাকা দিয়েছেন তা এখন স্পষ্ট নয় । এই পুরো ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করল কমিশন, ২১ মে ফের নির্বাচন

মিহিজামের জঙ্গলে যুবক-যুবতীর দেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য,তদন্ত শুরু

রবিবার স্ট্রং রুমে ইভিএম পাহারায় বিজেপির মহিলা বাহিনী অবস্থানে বসছে

ডায়মন্ড হারবার, মগরাহাটের ১৫ বুথে পুনর্নির্বাচনে ভোট পড়ল ৯০ শতাংশ

ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানিগঞ্জে দুর্ঘটনার কবলে

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ