‘রাজ্যপালের বিল আটকে রাখার অধিকার নেই’, সরব স্পিকার বিমান

জনগণের জন্য বিল পেশ হয়, তার মর্যাদা রাজ্যপালের দেওয়া উচিত, সাফ জানিয়ে দিলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যপালের(Governor) কাছে রাজ্যের পেশ করা মোট ২২টি বিল আটকে রয়েছে। অনতিকাল ধরে বিল আটকে রাখা নিয়ে রাজ্যপালের সমালোচনায় সরব রাজ্য বিধানসভার(West Bengal State Assembly) স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়(Biman Banerjee)। তিনি বলেন, ‘এটা ঠিক নয়। জনগণের জন্য বিল পেশ হয়, তার মর্যাদা রাজ্যপালের দেওয়া উচিত। বিল আটকে রাখার অধিকার নেই। কোনও সুপারিশ থাকলে সেই সুপারিশ সমেত বিল ফেরত পাঠাতে পারেন।’ উল্লেখ্য, সুপ্রিম কোর্টের(Supreme Court) প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ ইতিমধ্যেই একাধিক রাজ্যে সংশ্লিষ্ট রাজ্যপালের বিল আটকে রাখা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের কাছে বিধানসভা থেকে বিল এলে দ্রুত তার কাজ শুরু করা উচিত। সুপ্রিম কোর্ট মধ্যস্থতা করলে তবেই কাজ শুরু হবে এটা ঠিক নয়।

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়গুলিতে আচার্য নিয়োগ সংক্রান্ত বিল থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ বিল আটকে রয়েছে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের(C V Anand Bose) কাছে। বহুবার এই দাবি করছে রাজ্য সরকার। এমনকি, বিষয়টি নিয়ে রাজ্যপালের বিরোধিতা করতে শোনা গিয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও(Mamata Banerjee)। একের পর এক বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্যপালের ওপর বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। রাজভবনের সামনে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। যদিও, দু’দিন আগেই পুজোর বিজয়া সারতে রাজভবনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যমূলক সাক্ষাৎ করা হয় বলে জানান মুখ্যমন্ত্রী।

পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সম্প্রতি রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন। বিষয়টি নিয়ে কেন্দ্রকে বার্তা পৌঁছে দিতে রাজ্যপাল সাহায্য করেছিলেন বলে জানিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে রাজ্য-রাজ্যপাল মিঠে কড়া সম্পর্কের মাঝেই আটকে থাকা বিল সংক্রান্ত বিষয়ে স্পিকারের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

প্রথা ভেঙে এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনে গুজরাত

কী কারণে ‘নায়ক’ ছবি করতে রাজি হয়েছিলেন? ২৫ বছর পূর্তিতে খোলাসা করলেন অনিল কাপুর

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

বান্ধবীকে সঙ্গে নিয়ে ‘অপারেশন’, বেলঘরিয়া থেকে গ্রেফতার ‘বাইক চোর’ প্রেমিক যুগল

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

গাড়ির ইঞ্জিনের খাঁজে ঘাঁপটি মেরে ৭ ফুটের অজগর, নজরে আসতেই….

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

মালিক হিন্দু না মুসলিম লিখতে হবে হোটেলের ব্যানারে, নির্দেশ ‘সনাতন জাগরণ মঞ্চ’-এর

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

‘রাজ্যের আর্থিক অবস্থা ভাল নয়,’ বিগত সরকারকে বিঁধে জানালেন মুখ্যমন্ত্রী

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান

হাইকোর্টের নির্দেশে স্বস্তি পেলেন মহুয়া, মমতাপন্থী সাংসদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা খারিজ

কলকাতা হাইকোর্টের পর বিলবোর্ড মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেল মমতাপন্থী তৃণমূল