দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতেই শতাধিক ভোটারের নাম বাদ, প্রতিবাদে উত্তপ্ত হাসনাবাদ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  হাসনাবাদে দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ ব্লকের মাখালগাছা পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে শতাধিক মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে হাবাসপুর দক্ষিণপাড়া, উত্তরপাড়া ও হরিকাটি-সহ একাধিক এলাকায় এই ঘটনা সামনে আসায় ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত মাখালগাছা এলাকার মাত্র দুটি বুথ থেকেই প্রায় ৬৫০ জন ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ গ্রামবাসীরা মালঞ্চ-টাকি রোডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরে মাখালগাছার হাবাসপুর ব্রিজের সামনে কয়েকশো মানুষ জড়ো হয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হন। সকাল প্রায় আটটা নাগাদ হাসনাবাদ রোড অবরোধ করে বিক্ষোভকারীরা আন্দোলন শুরু করেন। এর ফলে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং চরম ভোগান্তির মুখে পড়েন সাধারণ মানুষ।

বিক্ষোভকারীদের একটাই দাবি ছিল-যত দ্রুত সম্ভব তাঁদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাসনাবাদ থানার বিশাল পুলিশ বাহিনী। এসডিপিও ওমর আলী মোল্লার নেতৃত্বে পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। প্রায় দু’ঘণ্টা ধরে চলা অবরোধের পর প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে দেন। এরপর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল। তবে ভোটের আগে এত সংখ্যক নাম বাদ পড়ায় এলাকায় এখনও উদ্বেগ ও চাপা উত্তেজনা বিরাজ করছে।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে