বেআইনিভাবে নিয়োগের ঘটনায় ধৃত প্রধান শিক্ষক সিআইডি হেফাজতে

Share:

নিজস্ব প্রতিনিধি : বেআইনিভাবে শিক্ষক নিয়োগের ঘটনায় সিআইডির হাতে গ্রেফতার হলেন খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক ও প্রাক্তন ডি আই। ২০১৭ সালে নিয়ম বহির্ভূতভাবে শিক্ষক নিয়োগ করেছিলেন প্রধান শিক্ষক ও প্রাক্তন ডি আই। এদের দুজনকে ১৪ দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

জানা গিয়েছে, ২০১৭ সালে নিজের স্কুলে নিয়ম বহির্ভুতভাবে প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তাঁর ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিয়োগ করে। হাইকোর্টের নির্দেশে তদন্ত শুরু করে তমলুক থানা। তমলুক থানায় এফআইআর দায়ের করেছিলেন বর্তমান ডি আই শুভাশিস মিত্র। এফআইআরে প্রধান শিক্ষক ও প্রাক্তন ডি আইয়ের নাম ছিল। বুধবার খামারচক হাইস্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া ও পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডি আই চাপেশ্বর সর্দারকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃত দুজনকে তমলুক জেলা আদালতে তোলা হয়। তমলুক জেলা আদালত ধৃতদের ১৪ দিনের জেলা হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে।

সিআইডি সূত্রে খবর, ২০১৭ সালে ভুয়ো জাতিগত শংসাপত্র পেশ করে ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিয়োগ করেছিলেন প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া। শুভেন্দুকে কম্পিউটার শিক্ষক হিসাবে নিয়োগ করা হয়। বেআইনিভাবে এই নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন প্রাক্তন ডি আই চপেশ্বর সর্দার।

এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, রাজ্য সরকার আইন মেনে কাজ করে। বিরোধীরা কে কী বলল তাতে কিছু যায় আসে না। আইন আইনের পথেই চলবে।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত