Durga Pujo: সম্প্রীতির নজির গড়ল নানুর, মুসলমান সংখ্যাগরিষ্ঠ গ্রামে চলছে দুর্গা পুজো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবছরের মত চলতি বছর  মুসলমান সংখ্যাগরিষ্ঠ গ্রামে চলছে দুর্গা পুজো। এই গ্রামে হাতে হাত লাগিয়ে পুজোর আয়োজন করেন ইসলাম ধর্মাবলম্বী মানুষজন ৷  ১৩বছর আগে শুরু হওয়া এই  পুজোর উন্মাদনা বেড়েছে।  শুধু তাই নয় বীরভূমের  নানুরের পাপুড়ি গ্রামের  পুজো দিয়ে থাকে সম্প্রীতির বার্তা।  

পুজো প্রসঙ্গে গ্রামের এক বাসিন্দা জানিয়েছেন, ‘কাজল শেখ গ্রামে এই পুজোর সূচনা করেছিলেন। যাতে সকলে মিলে গ্রামের মধ্যে পুজো দেখতে পারেন। হিন্দু-মুসলমান নির্বিশেষে এই গ্রামের সকলে দুর্গা পুজোতে সম্প্রীতির বার্তা দিয়ে থাকে।‘পাপুড়ি পুজো কমিটির সম্পাদক জানান,’ এই গ্রামের বেশির ভাগ বাড়িই মুসলিমদের। কয়েকটি হিন্দু পরিবার রয়েছে।   পুজোয় যাতে কারও মন খারাপ না-হয় তাই  কাজল শেখ ১৩ বছর আগে  এই পুজোর শুরু করেন।‘

উল্লেখ্য, পুজোর প্যান্ডেল থেকে লাইট লাগানো, সাজানো, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা, সবেতেই হাত লাগান মুসলমান সম্প্রদায়ের মানুষজন ৷ একথায় সম্প্রীতির অনন্য নজির গড়েছে এই দুর্গা পুজো। অন্যদিকে  বীরভূমের নানুর একটা সময় ছিল ‘সন্ত্রাসের আঁতুড় ঘর’। এই গ্রামে তৈরি করা হত বোমা- বারুদ। তবে বর্তমানে সেই তকমা কাটিয়ে এক শান্তির বার্তা দিচ্ছে নানুর গ্রাম।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা