আইসিডিএস সেন্টারে বাচ্চাদের খিচুড়িতে পোকা

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের পারঘুমটে স্থানীয়দের অভিযোগ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া খিচুড়িতে(Khichdi) পোকা ও লার্ভা ভাসছে। পাশাপাশি ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রান্না ঘরেরও শোচনীয় অবস্থা বলে জানান এলাকাবাসী। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের(Hingalganj Block) পারঘুমটে ২৪০ নং বুথের ১০২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটনা।

ইতিমধ্যে ওই খিচুড়ি খেয়ে ২-৩ জন অসুস্থ হয়ে পড়ায়, তাদের যোগেশগঞ্জ সুস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। এলাকাবাসীর অভিযোগ, ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্নমানের খাদ্য সামগ্রী দেওয়া হয় এর ফলে খিচুড়িতে পোকা দেখা যাচ্ছে। এই খাবার বাচ্চারা খাওয়ার পরে অসুস্থ হয়ে পড়ে। পাশাপাশি অঙ্গনারী কেন্দ্রের অবস্থাও জরাজীর্ণ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে ঘর আছে তার উপরে টিনের ছাউনি, সেই টিনের ছাউনি দিয়ে বৃষ্টির সময় জল পড়ে ।

সেই জল ড্রামে ধরে রাখে ও বাচ্চাদের সেই জলে খিচুড়ি রান্না করে দেয় বলে অভিযোগ। সব মিলিয়ে এলাকার শিশু ও মায়েরা স্বাস্থ্যসম্মত পুষ্টিকর খাদ্য পাক এটাই চাইছে স্থানীয় মানুষ।স্থানীয় মানুষজনের অভিযোগ অধিকাংশ সময় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে ডিম দেওয়া হয় না। শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয় তাও তাতে পোকা ভাসে।

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ