এই মুহূর্তে

উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ ২৪ মে, জানালেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: আগামী ২৪ মে দুপুর ১২টার সময় উচ্চমাধ্যমিকের (HS) ফলপ্রকাশ হবে। নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (BRATYA BASU)। দুপুরে সাংবাদিক বৈঠক করে ফল প্রকাশ করা হবে। মন্ত্রী জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টা থেকে ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট।

সোমবার ট্যুইট করে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ৩১ মে স্কুল থেকে দেওয়া হবে সার্টিফিকেট। উল্লেখ্য, ফল দেখা যাবে  bchse.nic.in, wbresults.nic.in, www.exametc.com এবং www.indiaresults.com  ওয়েবসাইটে। 

এবারে উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন প্রায় সাড়ে ৮ লক্ষ পরীক্ষার্থী। ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল বেশি।

সম্প্রতি একটি ভুয়ো বিজ্ঞপতি ভাইরাল হয়েছিল। বলা হয়েছিল, ২৫ মে সকাল ১১টায় বেরোবে ফল। এদিন শিক্ষামন্ত্রী ট্যুইট করে জানিয়ে দিলেন ফলপ্রকাশ  হবে ২৪ মে দুপুর ১২ টায়।  

Published by:

Share Link:

More Releted News:

সকাল থেকে শুরু দুর্যোগ, কতদিন চলবে ঝড়বৃষ্টি?

প্রথম দফার ভোটের স্লিপ কারা দেবেন?‌ ‘ডেডলাইন’ বেঁধে নির্দেশ নির্বাচন কমিশনের

মহিলা ব্রিগেডে জোর, নবীনদের বাহিনী তৈরির প্রতিশ্রুতি, নববর্ষে ইস্তেহার প্রকাশ মীনাক্ষীর

‘‌জয় বাংলা’‌ স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে যাওয়ার চেষ্টা, হাতাহাতি বালিতে

বৃহস্পতি থেকেই দক্ষিণবঙ্গে কালবৈশাখীর তাণ্ডব, ৬ জেলায় সতর্কতা জারি

রাস্তায় ছড়িয়ে পোড়া বিজেপির দলীয় পতাকা, ভোটের মুখে চাঞ্চল্য শান্তিপুরে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ