বেলডাঙায় হাজার কন্ঠে কোরান পাঠ, আজই শিলান্যাস হচ্ছে হুমায়ুনের ‘বাবরি মসজিদ’

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে বুধবার মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু হলো। গত ৬ ডিসেম্বর এই মসজিদ তৈরির ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক ও জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। বুধবার সকালে নির্ধারিত জমিতে শিলন্যাসের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের সূচনা হয়। সেই সময় উপস্থিত ছিলেন হুমায়ুন কবীর নিজেই।

মসজিদ নির্মাণের প্রথম দিনে রেজীনগর এলাকায় এ বৃহৎ ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। সেখানে প্রায় ১২০০ জন একসঙ্গে কোরান পাঠে অংশ নেন। ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়েই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কাজ এগিয়ে নেওয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর জানান, আগামী দুই বছরের মধ্যেই বাবরি মসজিদের নির্মাণ সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভোটার তালিকা সংশোধন নিয়ে ভবানীপুরে বিএলএ-দের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

এদিন থেকেই তিনি ‘বাবরি যাত্রা’র সূচনার কথাও ঘোষণা করেন। নদিয়ার পলাশি থেকে শুরু করে উত্তরবঙ্গ পর্যন্ত এই যাত্রা চলবে বলে জানান তিনি। তবে ধর্মীয় কর্মসূচির মাঝেও রাজনৈতিক সুরে কথা বলতে শোনা যায় বিধায়ককে। সম্প্রতি তাঁর মেয়ে ও জামাইয়ের সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে গভীর ক্ষোভ প্রকাশ করেন তিনি। হুমায়ুন কবীর বলেন, তাঁর পরিবারের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র করা হয়েছে এবং তিনি তা মেনে নেবেন না। উপযুক্ত সময়ে সমস্ত প্রমাণ সামনে আনার কথাও জানান তিনি।

এই ঘটনার প্রতিবাদে আগামী ১৪ ফেব্রুয়ারি বহরমপুরে পুলিশ সুপারের দপ্তর ঘেরাওয়ের ডাক দিয়েছেন বিধায়ক। তাঁর দাবি, ওই কর্মসূচিতে প্রায় ১ লক্ষ মানুষের সমাগম হবে। উল্লেখ্য, বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবীরের দূরত্ব বাড়তে থাকে। দলবিরোধী কার্যকলাপের অভিযোগে তাঁকে সাসপেন্ড করা হয়। তবে দলীয় পদ হারালেও নিজের অবস্থান অনড় থেকে মসজিদ নির্মাণ শুরু করে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা ও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসের দিনে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি

ফরাক্কার ধসের ৪৮ ঘণ্টা পরও ব্যাহত রেল পরিষেবা, চরম ভোগান্তিতে যাত্রীরা

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ এখনও প্রায় ৫,০৮৩ জন 

নেপাল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, জীবিতদের সন্ধানে এখনও চলছে তল্লাশি

নেপালে হড়পাবানে ধ্বংসস্তূপের নীচ থেকে ৫ বছরের শিশুসহ উদ্ধার আরও ৩ ভারতীয়

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যায় ফড়নবিশ-শিন্ডেকে ছাপিয়ে গেলেন মহারাষ্ট্রের ‘সিংহম’ আমলা তুকারাম

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ১০

ভাদ্র মাসে তালের মেলা, পুরুলিয়ায় অভিনব উদ্যোগ রাজ্য সরকারের

আদালতে যাওয়ার পথে পুলিশের চোখে ধুলো দিয়ে পলাতক দুই বাংলাদেশি, চাঞ্চল্য মুর্শিদাবাদে