ভোটার তালিকা সংশোধন নিয়ে ভবানীপুরে বিএলএ-দের কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে এবার আরও সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় স্তরে নজরদারি জোরদার করতে আজ বুধবার তিনি তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের নিয়ে তৃতীয় দফার একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠক সূত্রে জানা গিয়েছে, এবার ভোটার তালিকা সংশোধনের সময় বাড়ি বাড়ি গিয়ে শুনানির প্রক্রিয়ায় বিশেষ গুরুত্ব দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।

সূত্রের খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট নির্দের দেন, শুনানি যেন নিয়ম মেনে এবং নিখুঁতভাবে সম্পন্ন হয়। কোনও বৈধ ভোটারের নাম যেন ভুল করে বা ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা থেকে বাদ না যায়, সে বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন তিনি। যাঁদের শুনানির জন্য ডাকা হচ্ছে, তাঁদের প্রতিটি অভিযোগ মন দিয়ে শোনার পাশাপাশি প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ানোর মন দিয়ে শোনার পাশাপাশি প্রয়োজনে তাঁদের পাশে দাঁড়ানোর বার্তাও দেন ভবানীপুরের বিধায়ক।

আরও পড়ুন: বেকার যুবক যুবতীদের জন্য সুখবর, জেলা কর্ম বিনিয়োগ কেন্দ্রে মেগা নিয়োগ, কবে ইন্টারভিউ?

এছাড়াও ভোটার তালিকায় নাম তোলার জন্য ফর্ম পূরণ করার পরও যেসব আবেদন জমা পড়েনি, সেগুলির বিস্তারিত তথ্য চেয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী। কোন পর্যায়ে গাফিলতি হচ্ছে, তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। শুনানি ও সংশোধন প্রক্রিয়ায় সামান্যতম অবহেলাও সহ্য করা হবে না বলে কড়া বার্তা দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ভবানীপুর এলাকার ভোটার তালিকা নিয়ে এটি মুখ্যমন্ত্রীর তৃতীয় বৈঠক। গত বছরের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে প্রথমবার তিনি সমস্ত BLA-2 দের সঙ্গে বৈঠক করেছিলেন। এরপর ৩০ জানুয়ারি দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হয়।সেখানে মন্ত্রী ফিরহাদ হাকিম এবং তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার এই বৈঠকটি ছিল পুরো প্রক্রিয়ার তৃতীয় পর্যালোচনা।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা