স্ত্রীকে কুপিয়ে খুন স্বামীর, ব্যাপক চাঞ্চল্য মালদহে

অভিযুক্ত স্বামী সলিল সেখ পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি:  স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করল স্বামী। শুক্রবার রাতে হওয়া এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মালদহে।মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদহের জেলার ইংরেজ বাজার থানার গাবগাছি এলাকাতে। মৃত ঐ গৃহবধুর নাম তাহেরা বিবি (৪৫)।

শনিবার সকালে স্থানীয়রা দেখতে পান তাহেরার ঘরের দরজা খোলা। রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে রয়েছেন তিনি। সঙ্গে সঙ্গে ইংরেজ বাজার থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্থের জন্য মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের অনুমান, প্রথমে ভারী কিছু দিয়ে তাহেরার মাথায় আঘাত করা হয়। তার পর মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। মৃতদেহের কাছ থেকে পুলিশ রক্ত মাখা একটি বাটখারা এবং ধারালো অস্ত্র উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামী সলিল সেখ পলাতক।

মৃত তাহেরা ও সলিল সেখের চার ছেলে ও একটি মেয়ে রয়েছে। স্থানীয়দের বক্তব্য প্রায়ই তাহেরা ও সলিলের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। এই নিয়ে তাহেরার বাপের বাড়ির লোকেরাও বহুবার হস্তক্ষেপ করেছেন। মনে করা হচ্ছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ই তাহেরাকে খুন করেছে সলিল সেখ। ইংরেজ বাজার থানার পুলিশ অভিযুক্ত স্বামীর খোঁজে তল্লাশি শুরু করেছেন।

ডাক্তারের সঙ্গে নৈশভোজ করছে আরশোলা, মুম্বইয়ের পাঁচতারা হোটেলে অবাক কাণ্ড

কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় মর্মান্তিক পরিণতি, সিঁধ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে খুন

তৃণমূলের প্রতীক ফ্রিজ মামলার জরুরি শুনানির আবেদন গ্রহণ করল সুুপ্রিম কোর্ট

গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

শয্যাশায়ী ভাইয়ের চিকিৎসার খরচ বাঁচাতে নৃশংস খুন, বাগুইআটি কাণ্ডে গ্রেফতার দাদা

ছাত্র মৃত্যুতে উত্তাল ক্যাম্পাস, পড়ুয়াদের ১৮ দফা দাবি খতিয়ে দেখবে বম্বে IIT

কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার শুরু, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

নিজের সম্পত্তির ৮৩ কোটির করই মেটায়নি কলকাতা পুরসভা!চাঞ্চল্যকর তথ্য CAG রিপোর্টে

উত্তরপ্রদেশের বিধানসভা ভোটে লড়ছেন শামি! জয়ন্ত চৌধুরীর সঙ্গে বৈঠক ঘিরে জল্পনা

ধেয়ে আসছে টাইফুন ‘দুজুয়ান’, এশিয়ান গেমসের মাঝে জাপানে ভারী বৃষ্টি-ভূমিধসের সতর্কতা জারি

ফের দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টির সম্ভাবনা, রাস্তায় বের হওয়ার আগে সাবধান! জারি সতর্কতা

হরমুজের কাছে LPG ট্যাঙ্কারে ড্রোন হামলা! জাহাজে ছিলেন ৯ ভারতীয়, কেমন আছেন তাঁরা?

ট্রেনের তলায় লুকিয়ে সীমান্ত পারাপার? গেদে-পেট্রাপোলে বসছে ‘আন্ডার-ফ্রেম ক্যামেরা’

পুজোয় চুলের জেল্লা বাড়াতে চান? করুন ‘ডিম থেরাপি’