কিছুক্ষণ বাদেই উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টার, সামান্য ভুলেই বাতিল হতে পারে পরীক্ষা

আর কিছুক্ষণের মধ্যে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার। ১১টা থেকে শুরু পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর কিছুক্ষণের মধ্যে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক ২০২৭ তৃতীয় সেমিস্টার। ১১টা থেকে শুরু পরীক্ষা। চলবে বেলা সাড়ে ১২ টা পর্যন্ত। তবে পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগে অর্থাৎ ১০ টার সময় সকল পরীক্ষার্থীদের নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে ঢুকে যেতে নির্দেশ দেওয়া হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। ইতিমধ্যেই পরীক্ষার্থীরা নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গিয়েছে। তবে পরীক্ষা শুরুর আগে কিছু তথ্য জেনে নেওয়া খুবই জরুরী।

অন্য বছরের মতো এ বছরেও পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে এবং অনিয়ম রুখতে একাধিক কড়াকড়ি ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্টওয়াচ, ক্যালকুলেটর বা কোনও ধরনের বৈদ্যুতিক যন্ত্র নিয়ে প্রবেশ করা যাবে না। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি করা হবে। পরীক্ষা চলাকালীন কোনও পরীক্ষার্থীর কাছে যে কোনও বৈদ্যুতিক ডিভাইস পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ওই পরীক্ষার্থীর সমস্ত এনরোলমেন্ট ও সম্পূর্ণ পরীক্ষা বাতিল করা হবে।

এছাড়া উত্তরপত্রের মূল্যায়ন হবে বিশেষ ওএমআর স্ক্যানিং প্রযুক্তির মাধ্যমে। এক্ষেত্রে কোনও পরীক্ষক সরাসরি যুক্ত থাকবেন না। উত্তরপত্রে শুধুমাত্র কালো বা নীল কালির কলম ব্যবহার করতে হবে। কোনও ধরনের জেল কালি বা অন্য রঙের কলম ব্যবহার করা যাবে না। নির্দিষ্ট স্থানে অর্ধেক রং করে ছেড়ে দিলে বা টিক মার্ক দিলে, সেই উত্তর সঠিক হলেও কোনও নম্বর দেওয়া হবে না। একই জায়গায় বারবার কালী বোলানো যাবে না। ওএমআর শীট ভাঁজ করা যাবে না, তাহলে উত্তর স্ক্যান করতে সমস্যা হবে। এছাড়া পেন্সিলের ব্যবহার না করাই ভাল। সম্পূর্ণ কেন্দ্রীয় চাকরির পরীক্ষার ধাঁচে এই প্রক্রিয়া চলবে। উল্লেখ্য, চলতি বছর মোট ৭,১৮,৬২০ জন শিক্ষার্থী উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে বসছে। যার মধ্যে রয়েছে ৩,১৫,৭৩১ জন ছাত্র এবং ৪,০২,৮৮৯ জন ছাত্রী। রাজ্যের মোট ২,১০৫টি ভেনু ও ৮২৫টি মূল কেন্দ্রে পরীক্ষা হচ্ছে। আর পরীক্ষার্থীর নজরদারির জন্য প্রতিটি ঘরে দু’জন করে পরিদর্শক রাখা হয়েছে। 

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর