‘মুখ্যমন্ত্রী যদি গান শুনতে চান, নিশ্চয়ই গাইব’, দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে নচিকেতা

আমি মুগ্ধ। রাজ্যে একটা ঐতিহাসিক কাজ হল। যতদিন এই মন্দিরটা থাকবে, রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবেন। সত্যিই অসাধারণ কাজ হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা! বুধবার উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। রাজ্যবাসীকে আরও একটি অভূতপূর্ব উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। জগন্নাথধাম মানেই আমাদের কাছে উড়িষ্যার পুরী। কিন্তু সময়-সুযোগের অভাবে অনেকেই অত দূরে সফর করতে পারেন না। তাই রাজ্যবাসীর চাহিদার কথা মাথায় রেখে দিঘাতেই জগন্নাথধাম গড়ে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার হাতের নাগালেই জগন্নাথ মন্দির। যা কিনা রাজ্যবাসীর কাছে অকল্পিত ছিল। কিন্তু মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যবাসীর সেই স্বপ্নই পূরণ করলেন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে রয়েছে সমুদ্রের মজা। সুতরাং মিনি পুরীর অনুভূতি দেবে দিঘার জগন্নাথ মন্দির। রীতিমতো অসাধ্য সাধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (৩০ এপ্রিল) শুভ অক্ষয় তৃতীয়ার দিনেই দ্বারোদ্ঘাটন হবে দিঘার জগন্নাথ মন্দিরের।

ইতিমধ্যেই মন্দিরের ভিতরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। আজ মন্দিরের শুভ উদ্বোধন। সোমবার থেকেই মুখ্যমন্ত্রী মন্দিরচত্বরে রয়েছেন। নিজে দাঁড়িয়ে থেকে মন্দিরের সমস্ত নিয়ম কাজ পরিচালনা করছেন। আজ সকাল থেকেই মন্দির চত্বরে দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে তারকারা। গায়ক নচিকেতা চক্রবর্তীও মঙ্গলবার মন্দিরে পৌঁছেছেন। মন্দির ঘুরে দেখেছেন। আজ বিকেলে তাঁর সেখানে অনুষ্ঠানে পারফর্ম করার কথা রয়েছে। মন্দির ঘুরে নিজের অনুভূতিও শেয়ার করেছেন গায়ক। জানিয়েছেন, মন্দির তৈরির শুরু থেকেই তিনি মুখিয়ে ছিলেন মন্দির উদ্বোধনের জন্যে। তাই মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে দিঘা পৌঁছেই চলে গিয়েছিলেন জগন্নাথ মন্দির দর্শনে। যা দেখে তিনি রীতিমতো উচ্ছ্বসিত। তাঁর কথায়, ‘আমি মুগ্ধ। রাজ্যে একটা ঐতিহাসিক কাজ হল। যতদিন এই মন্দিরটা থাকবে, রাজ্যবাসী মমতা বন্দ্যোপাধ্যায়কে মনে রাখবেন। সত্যিই অসাধারণ কাজ হয়েছে। উদ্বোধনের পর আরও ভাল করে মন্দির পরিদর্শনের অপেক্ষায় আছি।’

তবে এই দিনের বিশেষ অনুষ্ঠানের জন্য এখনও পর্যন্ত তাঁর গান গাওয়ার তো কোনও পরিকল্পনা নেই। তবে মুখ্যমন্ত্রী যদি তাঁর কাছে গান শুনতে ইচ্ছে করেন, তিনি নিশ্চয়ই শোনাবেন। অনেক আগে ‘কৃষ্ণ তোমার সঙ্গে যাব’ বলে একটি গান গেয়েছিলেন তিনি, সেটাই গাইতে পারেন। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার মহাযজ্ঞের মধ্য দিয়ে পুজোর মাঙ্গলিক আচার অনুষ্ঠান শুরু হয়েছিল দিঘার জগন্নাথ মন্দিরের। আজ সকাল থেকে ভোগ নিবেদন ও বাকি মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তির পর্দা উন্মোচন হবে আজ। দুপুরে ৫৬ ভোগ নিবেদন করা হবে। এখন মন্দিরের দ্বারোদ্ঘাটনের অপেক্ষায় রয়েছেন সকল রাজ্যবাসী।

মা’কে বাঁচাতে গিয়ে আমেরিকায় মর্মান্তিক মৃত্যু ভারতীয় কিশোরের

প্রকাশিত হল রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল, প্রথম দশে রয়েছেন কারা?

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

রেড রোডেই যোগ দিবসের অনুষ্ঠান, নাগরিকদের জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা করতে নির্দেশ হাইকোর্টের

হুগলি নদীর উপর জোড়া টর্নেডো, মুহূর্তেই সব তছনছ

উদয়নকে লক্ষ্য করে ডিম-জুতো! উত্তপ্ত দিনহাটা মহকুমা আদালত চত্বর

ফের ‘পরিণীতা’কে বোল্ড আউট করে TRP-র শীর্ষে ‘জোয়ার ভাঁটা’, বাকিরা কে কোথায়?

আয়ুষ্মান ভারত কার্ড করতে কী কী নথি লাগবে? আবেদন করার আগে জেনে নিন

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

ফলতাকাণ্ডে নয়া মোড়, জাহাঙ্গির-পত্নীর বিরুদ্ধে অস্ত্র-বিস্ফোরক আইনে মামলা দায়ের

‘প্লিজ আমার মা’কে তোলো’, হাতজোড় করে রাস্তায় বসে করুন আর্তি ৬ বছরের শিশুকন্যার

বর্ষার আমেজে পুষ্টির ছোঁয়া, বাড়িতেই বানিয়ে নিন স্পেশাল চিকেন স্ট্যু