খাগড়াগড়ে বেআইনি অস্ত্র কারবারের পর্দাফাঁস, ধৃতের বয়ানে মিলল চাঞ্চল্যকর তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের খাগড়াগড় এলাকায় ফের অস্ত্র ও গোলাবারুদের অবৈধ কারবার মাথাচাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি এক ধৃতকে জেরা করে বর্ধমান থানার পুলিশ জানতে পেরেছে এই এলাকাকে ঘিরেই সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। উল্লেখযোগ্যভাবে, প্রায় বারো বছর আগে বর্ধমানের খাগড়াগড-এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। সেই ঘটনার তদন্তে উঠে এসেছিল জঙ্গি কার্যকলাপ, বেআইনি অস্ত্র তৈরি ও পাচারের মতো গুরুতর অভিযোগ। পরে এই মামলার দায়িত্ব নেয় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এবং আন্তর্জাতিক স্তরেও বিষয়টি আলোচিত হয়।

এবার ফের সেই খাগড়াগড় ঘিরেই অস্ত্র কারবারের অভিযোগে তোলপাড়। শনিবার বর্ধমানের গোলাপবাগ মোড়ে একটি স্কুটারের ডিকি থেকে একটি রিভলভার উদ্ধার করে পুলিশ। ওই আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে শ্রীকান্ত দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি মেমারি থানার দেবীপুরে হলেও, সম্প্রতি তিনি বর্ধমানের শঙ্করীপুকুর এলাকায় থাকতেন।

আরও পড়ুন: বিধানসভা ভোটের আগে নাম বদল হচ্ছে শিলিগুড়ির বাঘাযতীন পার্কের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ১৩ ফেব্রুয়ারি খাগড়াগড়ের জুয়েল আহমেদের কাছ থেকে ওই রিভলভারটি সংগ্রহ করেন শ্রীকান্ত। লাইসেন্স ছাড়াই ইচ্ছাকৃতভাবে অস্ত্র রাখার কথা জেরায় স্বীকার করেছেন তিনি বলে পুলিশের দাবি। আরও জানা গিয়েছে, জুয়েল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই অস্ত্র ও গোলাবারুদের বেআইনি ব্যব ব্যবসার সঙ্গে যুক্ত।

এই ঘটনার পর পুলিশ আদালতের কাছে শ্রীকান্তকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে, যাতে গোটা চক্রের শিকড় পর্যন্ত পৌঁছনো যায়। একই সঙ্গে প্রশ্ন উঠছে-খাগড়াগড়ের মতো সংবেদনশীল এলাকায় এত বড় কারবার চললেও তা এতদিন নজরে এলো না কেন। তদন্তকারীরা মনে করছেন, ভ্যালেন্টাইনস ডে-তে এক যুবক-যুবতীকে ফাঁসানোর উদ্দেশ্যেই স্কুটারে অস্ত্রটি রাখা হয়েছিল। সব দিক খতিয়ে দেখেই পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

‘পরিবারে এমন হয়েই থাকে’, ট্রাম্পের কড়া মন্তব্যকে পাত্তাই দিলেন না নেতানিয়াহু

দিল্লিতে ফ্ল্যাটের মধ্যে খুন বাঙালি অধ্যাপিকা, তদন্তে পুলিশ

বোমাবাজির অভিযোগে গ্রেফতার নন্দীগ্রামের দাপুটে তৃণমূল নেতা শামসুল ইসলাম

অফিসের মধ্যেই সহকর্মী তরুণীকে খুন করে আত্মহত্যার চেষ্টা যুবকের

বৃষ্টি ভালবাসেন? তাহলে এই বর্ষায় কুয়াশা-ঝর্নায় মোড়া এই জায়গা থেকে ঘুরে আসুন

এয়ার কুলার কিনবেন? ভুল মডেলে হতে পারে বাড়তি খরচ, মিলবে না পর্যাপ্ত ঠান্ডা

কলকাতায় আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি, সঙ্গী ঝোড়ো হাওয়া, সতর্কতা জারি জেলাগুলিতেও

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

Moto G37 Power নাকি Realme C83 5G? কম বাজেটের লড়াইয়ে এগিয়ে কোন ফোন?

নিরাপত্তায় নো কম্প্রোমাইজ! ৭ এয়ারব্যাগসহ বাজারে হাজির টয়োটা ইনোভা ক্রিস্টা

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন