দুদিন ধরে মায়ের লাশ আগলে ছেলে, রবিনসন স্ট্রিটের ছায়া এবার আলিপুরদুয়ারে  

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গন্ধটা বেরোচ্ছিল আগেই, কিন্তু কেন যে বেরোচ্ছে তা যেন ঠাহর করতে পারছিলেন না কেউ। ঘটনা এক চা বাগানের ফিটার লাইনের। সেখানেই একটি ঘরে বাস মা-ছেলের। বেশ মিশুকে, প্রতিবেশিদের সঙ্গে সদ্ভাব রয়েছে। কিন্তু গত শনিবারের পর থেকে সব যেন কেমন চুপচাপ। মা ছেলে কারও দেখা নেই, সাড়া শব্দটুকু পর্যন্ত নেই। প্রতিবেশীদের মনে নানারকম সন্দেহ দানা বাধলেও কেউই মুখে কিছু প্রকাশ করছিলেন না। সোমবার রাতে হঠাৎ বাড়ি থেকে ছড়িয়ে পড়ে দুর্গন্ধ। প্রতিবেশিরা এরপর আর দেরি না করে খবর দেন পুলিশে।

পুলিশ এসে যা দেখল তাতে তো সকলের চক্ষু চপড়কগাছ হওয়ার জোগাড়। ফিটার লাইনের আবাসনে ঢুকে পুলিশ একটি ঘোর থেকে উদ্ধার করেছে মা সোমালি তিরকি (৬০)র মৃতদেহ। পাশের ঘরেই নিজেকে বন্দি করে রেখেছে বছর ত্রিশের ছেলে চা বাগানের শ্রমিক আবির তিরকি। হারহিম করে দেওয়া ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের সাতালি চা বাগানের ফিটার লাইনে।

এলাকাবাসীদের দাবি, গত শনিবার ছেলে ও মায়ের মধ্যে বচসা শুনতে পান তাঁরা। এরপর থেকে দুজনকে কার এলাকায় দেখা যায়নি। সোমবার রাতে আবাসন থেকে দুর্গন্ধ বেরোতে শুরু করে। তখন সেখানে যান এলাকাবাসী। বাসিন্দাদের দাবি, ঘরে সোমালি তিরকির মৃতদেহ দেখতে পান তাঁরা। দেরি না করে খবর দেওয়া হয় হাসিমারা ফাঁড়িতে। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পাশের ঘর থেকে আটক করা হয় আবিরকে। কিভাবে সোমালি তিরকির মৃত্যু হল, তা জানা যায়নি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সেরা ছবি হিসেবে জাতীয় পুরস্কার জিতে নিল রাজকুমার রাওয়ের ‘শ্রীকান্ত’

লর্ডসে সিরিজ ফয়সালার ম্যাচে দলে ফিরছেন রাহুল-কুলদীপ? কারা বাদ পড়বেন?

‘দলে ফিরে আসুন, এক ঘন্টার মধ্যে ইস্তফা দেব’, বিদ্রোহীদের চ্যালেঞ্জ অভিষেকের

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ৮, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশ্য রাস্তায় মহিলাকে বিবস্ত্র করে মারধর শাসকদলের নেত্রীর, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ

জামিন পেলেন না অভিনেতা রোহিত চান্ডেল, পকসো মামলায় জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে ৬৪ বছরের রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আর্জেন্টিনা

সোনম ওয়াংচুকের সমর্থনে অনশন ঘিরে উত্তপ্ত বিশ্বভারতী, মুখোমুখি ABVP-SFI

সোনম ওয়াংচুকের অনশনের সমর্থনে ওয়াশিংটনের রাস্তায় নামলেন মার্কিন প্রবাসী ভারতীয়রা

রাজারহাটের বিস্ফোরণস্থলে পৌঁছল NIA-CID, যা উদ্ধার হল শুনলে চমকে যাবেন….

‘রিপোর্ট দিচ্ছে না হাসপাতাল, চিকিৎসাও শুরু হয়নি’, বিস্ফোরক দাবি ওয়াংচুকের স্ত্রীয়ের

বার বার যৌন হেনস্থায় ভাঙল ধৈর্য্যের বাঁধ, ব্লেড দিয়ে শ্বশুরের পুরুষাঙ্গ ফালাফালা করল পুত্রবধূ

শাহরুখ-সলমান-আমির চুপ, ওয়াংচুকের পাশে দাঁড়ালেন হৃত্বিক

চাকরির মেয়াদ আর এক মাস! অবসাদে আত্মঘাতী ‘যোগ্য শিক্ষিকা’, তদন্তে পুলিশ