অযোধ্যার রামমন্দিরের আগেই বাংলার রামমন্দিরের উদ্বোধন

মকর সংক্রান্তির সকালেই মেদিনীপুর শহরে কাঁসাই নদীর গান্ধিঘাটে উদ্বোধন হতে চলেছে এক রামমন্দিরের। থাকছে গঙ্গা আরতির ব্যবস্থাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনের আগেই হতে চলেছে বাংলার(Bengal) এক রামমন্দিরের(Rammandir) উদ্বোধন। আগামিকাল অর্থাৎ মকর সংক্রান্তির সকালেই সেই মন্দিরের উদ্বোধন হতে চলেছে। আর সেই কারণে এখন সেই মন্দির ঘিরে চলছে সাজ সাজ রব। এই মন্দিরটি তৈরি হয়েছে রাজ্যের পশ্চিম মেদিনীপুর(Paschim Midnapur) জেলার সদর শহর মেদিনীপুর টাউনে(Midnapur Town)। সেখানকার কাঁসাই নদীর গান্ধিঘাটে এই মন্দিরের নির্মাণ করেছে মেদিনীপুর পুরসভা কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে আগামিকাল সকাল ১০টায় নবনির্মীত এই রামমন্দিরের উদ্বোধন করবেন স্থানীয় তৃণমূল বিধায়ক(TMC MLA) তথা অভিনেত্রী জুন মালিয়া(June Malia)। এই নতুন মন্দিরটি অবশ্য যে একদম নতুন নির্মাণ তা কিন্তু নয়। আদতে আগে থেকেই সেখানে থাকা রাম, সীতা, হনুমানজির মন্দিরের সংস্কার করে তা নতুন করে উদ্বোধন হতে চলেছে। উদ্বোধন উপলক্ষ্যে মেদিনীপুর পুরসভা কর্তৃপক্ষ আগামিকাল সন্ধ্যায় প্রতীকী গঙ্গা আরতির ব্যবস্থা করেছে যা হবে কাঁসাই বা কংসাবতী নদীর ওই ঘাটে। তার জন্য বারাণসী থেকে বিশেষ পুরোহিতদের নিয়ে আসাও হয়েছে।    

জানা গিয়েছে, আগামিকাল সকাল ৯টায় শুরু হবে নয়া মন্দিরের অন্দরে পূজার্চনা। হোম যজ্ঞ চলবে বিকাল পর্যন্ত। একটি আসনেই থাকবে রাম, সীতা এবং লক্ষণের মূর্তি। তার পাশে থাকবে হনুমান এবং মহাদেবের মূর্তি। গান্ধিঘাটে কাঁসাই নদীর পাড়ে গঙ্গা আরতির যে ব্যবস্থা করা হয়েছে তা নিত্যদিন না হলেও প্রতি মাসের পূর্ণিমায় করা হবে। তার জন্য বারাণসী থেকে ১০ জনের একটি পুরোহিতের দল নিয়ে আসা হয়েছে। এই প্রসঙ্গে মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, ‘পুরাতন মন্দির সংস্কার করে নবরূপে পূজা শুরু হবে মকর সংক্রান্তির দিন। সেই সঙ্গে সন্ধ্যায় গঙ্গা আরতির ব্যবস্থাও করা হয়েছে। বেনারস থেকে লোক আসবেন আরতি করতে। রাম সীতা দেবতা হিসেবে পূজিত হন। ধর্মীয় আচার অবশ্যই থাকবে।’ মজার কথা এই অনুষ্ঠানে থাকার জন্য স্থানীয় বিজেপি সাংসদ দিলীপ ঘোষকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। তবে দিলীপ ঘোষ আগামিকালের অনুষ্ঠানে যোগ দেবেন কিনা তা জানা যায়নি।

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের

যাদবপুর কাণ্ডে NIA তদন্তের দাবি ABVP-এর, জুটা সম্পাদকের বিরুদ্ধে FIR দায়েরের হুঁশিয়ারি

বাড়ছে ‘ফুড ডিভোর্স’-এর প্রবণতা, সম্পর্কের নতুন এই ট্রেন্ডের বিষয়ে জানেন?

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

কলকাতার খুব কাছেই নিম্নচাপ! রাত বাড়লেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

‘অগ্নিবীরদের নিয়ে অর্জুন বাহিনী গড়ে তোলা হবে’, ঘোষণা শুভেন্দুর

‘শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতেই বাংলায় বদল এসেছে’, গার্ডেনরিচ থেকে বললেন রাজনাথ

মাদক সেবনে বাধা দেওয়ায় বাংলাদেশের রংপুরে হিন্দু পরিবারকে খুন

ভারতীয় শিবিরের উদ্বেগ! শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমেও মাঠ ছাড়লেন ঋষভ পন্থ

প্রতিবেশী প্রৌঢ়ের বিরুদ্ধে ৮ বছরের শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, রক্তাক্ত হয়ে ভর্তি হাসপাতালে