চার জেলায় নিযুক্ত আইপিএস, অশান্তি ঠেকাতে নিশ্ছিদ্র নিরাপত্তা

Share:

নিজস্ব প্রতিনিধি : ঘোষণা মত শনিবার দুপুরে প্রকাশিত হতে চলেছে SIR-র প্রথম চূড়ান্ত তালিকা। তালিকায় থাকবে ৭ কোটি ৮ লক্ষের বেশি নাম। ভোটার তালিকা নিয়ে সতর্ক রাজ্য প্রশাসন। কোনওরকম অশান্তি ঠেকাতে প্রস্তুত রয়েছে প্রশাসন। জেলায় জেলায় নিযুক্ত করা হয়েছে আইপিএস অফিসারদের। কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, নদিয়ায় বিশেষ নজর রয়েছে।

আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে চূড়ান্ত সতর্ক রয়েছে রাজ্য প্রশাসন। সশস্ত্র ব্যাটেলিয়ানকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। স্যাব, র‍্যাফ, স্ট্রাইকফোর্স, ইএফআরদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় ব্যাটেলিয়ানের সদর দফতরেও সর্বোচ্চ বাহিনী থাকার কথা বলা হয়েছে। জেলায় জেলায় পাঠানো হয়েছে উচ্চপদস্থ আইপিএস আধিকারিকদের।

কোচবিহারে পাঠানো হয়েছে আইপিএস সুনীল যাদবকে। মালদহে পরিস্থিতির দিকে নজর রাখতে পাঠানো হয়েছে অজয় নন্দকে। মুর্শিদাবাদে গিয়েছেন সিনিয়র আইপিএস আধিকারিক রশিদ মুনির খান এবং নদিয়া জেলায় পাঠানো হয়েছে গৌরব শর্মাকে। দুপুর ১২টার পর অনলাইনে দেখা যাবে তালিকা। ২টোর পরে অফলাইনে দেখতে পাওয়া যাবে তালিকা।

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে শুক্রবার সন্ধ্যার পর রাজ্যের সব জেলাকে সতর্ক করেছে নবান্ন (Nabanna)। উত্তরবঙ্গ সহ মুর্শিদাবাদ, নদিয়া, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর ২৪ পরগনা জেলার পুলিশ সুপারদের বিশেষ সতর্ক করা হল। রাজ্য পুলিশের সব ব্যাটেলিয়ানকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে জেলায় জেলায় পুলিশ আধিকারিকদের নজর রাখতে নির্দেশ পাঠানো হয়েছে। যেকোনো প্রয়োজনে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ আধিকারিকদের নির্দেশ পাঠিয়েছে নবান্ন। শুক্রবার বিকেলে এই রাজ্যে প্রথম দফার কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। জেলায় জেলায় এসপিতে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

ধর্মেন্দ্র প্রধানের জায়গায় শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ যোশী

রবি থেকে মহাদুর্যোগের আশঙ্কা! ভারী বৃষ্টিতে ভাসবে বাংলা

জিম্বাবোয়েকে দুরমুশ করে সিরিজ পকেটে পুরলেন শ্রেয়সরা

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের