টানা ১৯ ঘণ্টা আয়কর তল্লাশির জেরে হাসপাতালে ভর্তি বাইরন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় ১৯ ঘণ্টার পর তৃণমূল  বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়ি থেকে বের হলেন  আয়কর আধিকারিকরা। টানা ১৯  ঘণ্টা তল্লাশির শেষে ৭২ লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু নথি উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। ওই টাকা এবং নথি আয়কর কর্তারা বাজেয়াপ্ত করেছেন বলে ওই সূত্রের খবর।

বুধবারএই  তল্লাশির মাঝেই অসুস্থ হয়ে পড়লেন বিধায়ক বাইরন বিশ্বাস। বুধবার রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সুগার লেভেল কমে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন বিধায়ক। মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধুলিয়ানে বায়রনের বাড়িতে হানা দেন আয়কর আধিকারিকরা। যদিও এই বাড়ি বায়রন বিশ্বাসের বাবার নামে বলে সূত্রের খবর। শুধুমাত্র তাঁর বাড়িতেই নয়, তাঁর নার্সিংহোমেও চলছে তল্লাশি। একটানা আয়কর দফতরের তল্লাশির জেরে অসুস্থ হয়ে পড়েন বাইরন।

উল্লেখ্য, তল্লাশি চালাতে মঙ্গলবার রাতেই আয়কর কর্তারা পৌঁছে গিয়েছিলেন মুর্শিদাবাদ। বুধবার ভোর থেকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে শুরু হয় অভিযান। বাইরনের বাড়ি, গুদাম, নার্সিংহোম-সহ বিধায়কের একাধিক প্রতিষ্ঠানে একযোগে অভিযান চলছে। রঘুনাথগঞ্জে বাইরনের স্কুলেও তল্লাশি চালাচ্ছেন আয়কর দফতরের আধিকারিকরা। বিড়ি শিল্প, নার্সিংহোম ছাড়া আরও বেশ কিছু ব্যবসার সঙ্গে জড়িত বায়রন। আয়কর দফতরের কাছে অন্তত সেইরকমই নাকি তথ্য রয়েছে। সেই সংক্রান্ত ব্যবসায়িক লেনদেনের হদিশ পেতেই আয়কর হানা।

 

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর