১৫ দিন পর নবযৌবন জগন্নাথদেবের, ভক্তদের জন্য খুলল মন্দির

Share:

নিজস্ব প্রতিনিধি, দিঘা: স্নানযাত্রার পর ১৫ দিন সকলের চোখের আড়ালে ছিলেন জগন্নাথদেব। অবশেষে বৃহস্পতিবার সকাল হতেই দিঘায় ভক্তদের দর্শন দিলেন জগন্নাথদেব। সকালে নানা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে ভক্তদের দর্শনের জন্য খুলে দেওয়া হয়েছে গর্ভগৃহ। এই বছর প্রথম দিঘায় জগন্নাথদেবের মন্দিরে অনুষ্ঠিত হতে চলেছে রথযাত্রা। দেশ বিদেশের বহু ভক্তরা এসেছেন দিঘায়।

গত ১১জুন সকাল থেকেই মঙ্গল আরতি, নিমকাঠের দাঁতন, সুগন্ধি, দুধ, গঙ্গাজল-সহ পঞ্চদ্রব্য দিয়ে সম্পন্ন হয়েছে জগন্নাথদেবের অভিষেক স্নান। বিভিন্ন তীর্থের জল, নদীর জল সহ নানা উপাচার দিয়ে স্নানযাত্র দেখতে ভিড় জমিয়েছিলেন ভক্তরা।

জানা গিয়েছে, এদিন সকালে দিঘার জগন্নাথ  মন্দিরের মূল গেট দিয়ে প্রবেশ করতে দেওয়া হয় ভক্তদের। জগন্নাথ দর্শন করার পরে তাঁরা বাইরে আসেন ৬ নম্বর গেট দিয়ে। নিয়ম মেনে জগন্নাথদেবের অঙ্গরাগ হয়ে গিয়েছে। এদিন হয় নেত্র উৎসব। বিকালে হবে রশি পুজো। সেখানে অংশ নেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন সকালে জগন্নাথদেবকে ঘুম থেকে তুলে দাঁত মাজানো থেকে পূজার্চনার পর দেওয়া হয় প্রাতরাশ।  ৫৬ ভোগের আয়োজন করা হয়েছে। ইস্কন থেকে আগত পুরোহিতরা প্রভুর জন্য প্রভুর পছন্দের খাওয়ার বানিয়েছেন।

প্রতিবছর জগন্নাথ দেবের স্নানযাত্রা দিয়ে শুরু হয়ে গেল রথযাত্রার প্রস্তুতি। পুরীতে ১২ বছর অন্তর অন্তর নব কলেবর হয়। নিয়ম অনুযায়ী স্নানযাত্রার পর জগন্নাথদেবের কাঁপুনি দিয়ে জ্বর আসে। তখন লেপ, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগন্নাথদেব।  এই সময় হয় অঙ্গরাগ। ভেষজ রং দিয়ে জগন্নাথ দেবকে রাঙানো হয়। তখন গর্ভগৃহের দরজা বন্ধ থাকে। কবিরাজের পাঁচন খেয়ে জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। বৃহস্পতিবার ছিল জগন্নাথের নবযৌবন। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সারাদিন কাটিয়ে, শুক্রবার রথে চেপে মাসির বাড়ি যাবেন জগন্নাথ, বলরাম ও শুভদ্রা।

 

গভীর সমুদ্রে মাছ ধরতে মর্মান্তিক পরিণতি, ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির