মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে এবার বাজিমাত করবে জীবন্ত দুর্গা

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: মাটির দুর্গা নয়, জলপাইগুড়িতে বাজিমাত করবে জীবন্ত দুর্গা। মা উমার আগমনের উৎসব ক্রমশ ঘনিয়ে আসছে। শেষ মুহুর্তের প্রস্তুতি এক্কেবারে তুঙ্গে। বিগ বাজেটের বড়বড় ঝা চকচকে দুর্গার পাশাপাশি প্রস্তুত জলপাইগুড়ির জীবন্ত দুর্গা। এবছর জলপাইগুড়িবাসীর জন্য এটা যে বিশেষ চমক তা বলার অপেক্ষা রাখে না। জীবন্ত দুর্গাকে নিয়ে চলছে জোড় কদমে তারই প্রস্তুতি।বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। বাঙালির মনে এখন প্যান্ডেল হপিংয়ের উন্মাদনা। এবার জলপাইগুড়ি শহরে(Jalpaiguri City) তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কারণ, এই শহরে এবার দেখা মিলবে জীবন্ত দুর্গার।

জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টারের(Prajapoti Brahamakumari Center) উদ্যোগে শিল্পসমিতি পাড়ায় মৃন্ময়ী দুর্গার বদলে চিন্ময়ী দুর্গার আরাধনা করা হবে। সপ্তমী থেকে নবমী – এই তিন দিন বিকেল ৭ টা থেকে রাত ১১টা অবধি চলবে এই অভূতপূর্ব প্রদর্শনী। প্রতি বছরই দুর্গাপুজোতে ক্লাবগুলো পুজোয় কিছু নতুনত্ব করার উদ্যোগ নেয়। কখনও থিমের দিক থেকে কখনও আবার প্রতিমায় থাকে নতুনত্বের ছোঁয়া। আর এরই মাঝে এবছর অন্যান্য জীবন তো দুর্গা প্রদর্শনীর আয়োজন করে বিশেষ চমক আনতে চলছে জলপাইগুড়ির প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় রাজয়োগ মেডিটেশন সেন্টার।

কোনও মাটির তৈরি দেবী প্রতিমা নয়, এক্কেবারে জীবন্ত দুর্গা পুজো নজর কাড়বে আগত দর্শনার্থীদের।  অভূতপূর্ব এই প্রদর্শনী দেখার অপেক্ষায় এখন থেকেই জলপাইগুড়ি বাসীর মধ্যে আগ্রহ বাড়ছে। সংস্থার সদস্যরা আশা করছেন, এই অনন্য উদ্যোগে এলাকার বিশিষ্টজনের পাশাপাশি সাধারণ মানুষও ভিড় জমাবে। জীবন্ত দুর্গার এই অভিনব রূপ দেখতে তাঁরা আকুল। কীভাবে এই জীবন্ত দুর্গার আবির্ভাব ঘটবে, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে শহরজুড়ে।

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?