জলপাইগুড়িতে ইতিহাস পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ব্যাপক ভাঙচুর

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়িতে টুকলিতে বাধা দেওয়ায় স্কুল ভাঙচুর করল মাধ্যমিক পরীক্ষার্থীরা। সোমবার ছিল ইতিহাস পরীক্ষা। কড়া নিরাপত্তা ছিল স্কুল জুড়ে। পরীক্ষা শেষ না হতেই শুরু হয় অশান্তি। অভিযোগ ক্লাসরুম ব্যাপকভাবে ভাঙচুর করে পরীক্ষার্থীরা। ক্লাসের মধ্যে থাকা বেঞ্চ ফ্যান সুইচবোর্ড সবকিছু ভাঙ্গা হয়। তোমার ওই হট্টগোল শুরু হাই স্কুলের মধ্যে। অভিযোগ টুকলিতে বাধা পেয়ে এই কান্ড ঘটায় পরীক্ষার্থীরা। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে পরীক্ষার্থীরা সেখান থেকে চলে যায়।

স্কুলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। স্কুলের পরিচালন সমিতি এই ঘটনা মেনে নেবে না বলে জানিয়ে দিয়েছে। তারা গোটা ঘটনার ছবি সহ বিষয়টি মধ্যশিক্ষা পর্ষদের দৃষ্টি আকর্ষণ করতে চলেছে। এই প্রথম নয়, এর আগেও মালদার স্কুলে বা কখনো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অথবা কলেজে এই ধরনের ঘটনা প্রকাশ্যে হয়েছে। তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ বছর মাধ্যমিকের (Madhyamik)পরীক্ষা কেন্দ্রগুলিকে ঘিরে প্রশ্ন ফাঁস এবং টুকলি ঢাকাতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে পর্ষদ। মঙ্গলবার মালদার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নিজে পরিদর্শন করেছেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে মালদার একাধিক ছাত্র-ছাত্রীকে মোবাইল ফোন(Mobile Phone) নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকার অপরাধে তাদের পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে।

পশ্চিম বর্ধমান জেলার কুলটিতেও এক ছাত্রীর পরীক্ষা বাতিল করে দিয়েছে পর্ষদ। যখন রাজ্যে জুড়ে মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে, সেই সময় জলপাইগুড়ির(Jalpaiguri) পাঁচিরাম নওহাটা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা রীতিমত নিন্দার ঝড় তুলেছে শিক্ষক মহলে। জানা গেছে ওই স্কুলের এ বছর মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে বেলাকোবা হাইস্কুলের পড়ুয়াদের। ইতিমধ্যে পুলিশ সোমবার ইতিহাস পরীক্ষার দিনে যে ঘটনা ঘটেছে তা নিয়ে ওই স্কুলের শিক্ষকদের বক্তব্য ও বয়ান রেকর্ড করেছে। এখন অপেক্ষা পর্ষদ কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করে তার জন্য।

সরকারি গাছ কাটা ও নলকূপের সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেফতার পঞ্চায়েত প্রধান

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়