উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এবার ৫১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: উত্তরবঙ্গের জলপাইগুড়িতে এবার ৫১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমার পুজো‌র আয়োজন করছে স্টুডেন্টস অফ জলপাইগুড়ির (Jalpaiguri)সদস্যরা। আমেরিকায় স্থাপিত একটি সরস্বতী মূর্তির অনুকরণে এই সরস্বতী প্রতিমা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি হচ্ছে জলপাইগুড়িতে। মূলত একদল ছাত্রছাত্রীর উদ্যোগে বিশালাকার এই সরস্বতী প্রতিমার(Swaraswati Pratima) পুজো‌ হতে চলেছে। বাঁশ‌, খড় ও মাটি দিয়ে তৈরি করা হচ্ছে প্রতিমাটি‌।

আয়োজকদের পক্ষ থেকে জলপাইগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করে ৫১ ফুট উচ্চতার সরস্বতী প্রতিমা তৈরির কথা ঘোষণা করেন স্টুডেন্টস অফ জলপাইগুড়ি সংগঠনের সভাপতি প্রিতম ঘোষ। বলেন, তাঁদের এই সংগঠনের মূল লক্ষ্য দু:স্থ ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো ও তাদের সবরকম ভাবে সাহায্য করা। পড়াশোনার ক্ষেত্রে ছাত্রদের নানারকমভাবে সাহায্য করার লক্ষ্য নিয়ে এই সংগঠন গড়ে তোলা হয়েছে। সকলের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য অভিনব এই পুজোর আয়োজন করেছে‌ন তাঁরা।

তিনি বলেন, তাঁদের পুজোর প্রতিমার বিশেষত হলো এটি বিশ্বের সবচেয়ে বড় স্থায়ী প্রতিমা যা আমেরিকার(America) রাজধানী ওয়াশিংটনে অবস্থিত রয়েছে। ২০১৩ সালে ইন্দোনেশিয়ার পক্ষ থেকে আমেরিকাকে সম্প্রীতির প্রতীক হিসেবে এই মূর্তি উপহার দেওয়া হয়েছিল। তারই অনুকরণে জলপাইগুড়িতে সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করা হয়েছে। জলপাইগুড়ির গোমস্তাপাড়ার ৭৩ মোড় সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে বিশালাকার এই সরস্বতী প্রতিমা।

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন

প্লাস্টিকের বদলে ভুট্টার দানা দিয়ে তৈরি হবে ব্যাগ, অভিনব উদ্যোগ পুরমন্ত্রীর

পুলিশের গতিবিধি আগাম জানিয়ে দিতেন বিধায়ককে, পরেশকাণ্ডে গ্রেফতার সিভিক ভলান্টিয়ার

‘৭ কোটি চাই, নইলে খুন করে দেব,’ কেজরিওয়ালকে হুমকি লরেন্স বিষ্ণোই গোষ্ঠীর

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে গড়িয়ে পড়ল গাড়ি, নিহত কমপক্ষে ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

বাঙালি হেঁশেলের সেরা পদ, বানিয়ে নিন নিরামিষ ওলের ডালনা

চতুর্থ একদিনের ম্যাচে নেতৃত্বে শ্রেয়স, ওপেনিংয়ে ঈশান! ভারতের প্রথম একাদশে তিন বদলের সম্ভাবনা

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের