Loading live market data...
Loading active stocks...
Connecting...

অসহায় ৯০ জন দুঃস্থকে সাহায্য করে নজির গড়লেন ঝালমুড়ি বিক্রেতা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঝালমুড়ি বিক্রি করে কোন মতে চলে সংসার। পরিবারের আর্থিক কষ্ট থাকলেও দুঃস্থদের সহায়তায় নামলেন তিনি রাজপথে। এক বা দুজন নয় প্রায় ৯০ জন দুঃস্থদের হাতে কম্বল,মশারি,মোজা তুলে দিলেন পেশায়  মুড়ি বিক্রেতা গোপাল গোস্বামী। এমনি ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের চৌপথীতে ।

দীর্ঘ  ১৬ বছর  ধরে আলিপুরদুয়ারে মুড়ি বিক্রি করেন গোপাল । দিনে কখনও দশ টাকার ঝাল মুড়ি, কখনও আবার কুড়ি টাকার মুড়ি তিনি বিক্রি করে থাকেন। কিন্তু সেই গোপালই ও শীতের সময়  দুঃস্থদের পাশে দাড়ালেন। রবিবার তিনি প্রায় ৯০ জন  অসহায়-দুঃস্থদের হাতে কম্বল,মশারি,মোজা তুলে দিয়েছেন। মুড়ি বিক্রেতার এই পদক্ষেপকে  সাধুবাদ জানিয়েছেন আলিপুরদুয়ারবাসী । এদিনের গোপালের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ারের ওসি,  পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপ্ত চট্টোপাধ্যায়, চেম্বার অব কমার্সের সম্পাদক প্রসেনজিৎ দে  – সহ একাধিক ব্যক্তিত্বরা ।

বস্ত্র বিতরণের পর গোপাল জানান, ‘ আমি মুড়ি বিক্রি করে বছরে সঞ্চয় করি । আর সেটা থেকেই আমি এদিন দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াই । প্রতিবছরই এই কাজে আমি নিজেকে নিয়োজিত রাখি । ‘ একথায় বলা যায়, নিজে কষ্ট করে গরিব পাশে দাঁড়ানো সত্যি এক মহৎ কাজ। আর এটি করেই রেকর্ড গড়লেম আলিপুরদুয়ারের মুড়ি বিক্রেতা গোপাল।  

ইমপা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

নবান্নে গিয়ে মুখ্যসচিব ও ডিজিকে কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার বার্তা শমীকের

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

রাজ্যে গোলমালকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন ডিজি সিদ্ধিনাথ গুপ্তা

প্রভাস ভক্তদের জন্যে খারাপ খবর! পিছিয়ে গেল ‘স্পিরিট’-এর মুক্তি

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত

মোদিকে অনুসরণ তারেকের, কনভয় থামিয়ে অ্যাম্বুলেন্সের জন্য রাস্তা ছাড়লেন প্রধানমন্ত্রী