প্রত্যার্পণ কর্মসূচিতে ৩০৪ জনকে মোবাইল ফেরাল ঝাড়গ্রাম পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি,ঝাড়গ্রাম:  প্রত্যার্পণ কর্মসূচির মাধ্যমে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ঝাড়গ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশ লাইনে(Jhargram District Police Line) শনিবার তুলে দেওয়া হল ৩০৪ জন প্রাপকের হাতে । যার আনুমানিক মূল্য ৩৮ লক্ষ ২৩ হাজার টাকা। ২০১৯ সাল থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এই কর্মসূচির সূচনা হয়। ২০১৯ সালে ৫৮০ টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হয়েছিল। যাদের ফোন তাদের হাতে। যার আনুমানিক মূল্য ছিল ৬০ লক্ষ ৭৫ হাজার টাকা। ২০২০ সালে ২০১ জনের হাতে তাদের মোবাইল ফোন(Mobile Phone) তুলে দেওয়া হয় ।যার মূল্য ছিল ২১ লক্ষ পাঁচ হাজার টাকা।

২০২১ সালে ৬৩৪ জনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়। যার আনুমানিক মূল্য ছিল ৬৯ লক্ষ ৩৫ হাজার টাকা। ২০২২ সালে ৫০৩ জনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয় ।যার মূল্য ছিল দুই ৫৯ লক্ষ ৯ হাজার টাকা। ২০২৩ সালের মার্চ মাসে ১৮০ টি মোবাইল ফোন উদ্ধার করে তুলে দেওয়া হয়। যার মূল্য ছিল ২৩ লক্ষ ৪ হাজার টাকা। ২০২৩ সালের জুলাই মাসে ৪০৮জনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়, যার আনুমানিক মূল্য ছিল ৫২ লক্ষ্য বারো হাজার টাকা। অক্টোবর মাসের সাত তারিখ শনিবার ৩০৪ জনের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হয়, যার আনুমানিক মূল্য ৩৮ লক্ষ ২৩ হাজার টাকা । মোট ২০১৯ সাল থেকে ২০২৩ সালের অক্টোবর মাসের সাত তারিখ পর্যন্ত মোট ২৮১০ টি মোবাইল ফোন ঝাড়গ্রাম জেলা পুলিশ উদ্ধার করেছে।

যার আনুমানিক মূল্য তিন কোটি ২৪ লাখ ৮ হাজার টাকা। আগামী দিনেও এই কর্মসূচি চলবে বলে জানালেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার(SP) অরিজিৎ সিনহা। ঝাড়গ্রাম জেলা পুলিশের এই উদ্যোগে খুশি সর্বস্তরের মানুষ। তাই যাদের মোবাইল ফোন হারিয়ে গেছে অথবা কোথাও পড়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে দ্রুত স্থানীয় থানায় গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সমেত অভিযোগ করার জন্য ঝাড়গ্রাম পুলিশের পক্ষ থেকে জানানো হয়। তাহলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলা পুলিশের(Jhargram District) উদ্যোগে প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে সেই মোবাইল ফোন উদ্ধার করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের জেরে মৃত্যুমিছিল, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১,৪৩০

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে