ভারত-নেপাল সীমান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার এস এস বি’ র হাতে

Share:

নিজস্ব প্রতিনিধি,শিলিগুড়ি: উত্তরবঙ্গের শিলিগুড়ির ভারত-নেপাল সীমান্তের পানিট্যাংকিতে গ্রেফতার এক বাংলাদেশি।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করল এসএসবি।নেপাল এবং ভারত সীমান্তের পানিট্যাংকির(Panitanki) ভারতীয় সীমান্তের এক কিলোমিটারের মধ্যে তাকে গ্রেফতার করে এসএসবির(SSB) জওয়ানরা।এসএসবি সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম হেমাল চন্দ্র রায়(emal Candra Roy)।বয়স ২৬ বছর।ধৃত বাংলাদেশের দিনাজপুর জেলার, কাহারোল থানা এলাকার বাসিন্দা।ধৃতর হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি বাংলাদেশি নাগরিকত্বের পরিচয় পত্র, একটি ভারতীয় নকল আধার কার্ড, একটি মোবাইল ফোন।

প্রাথমিক ভাবে ধৃতকে জিজ্ঞাসা বাদে এস এস বি জানতে পেরেছে আড়াই মাস আগে সে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল চোরা পথে। ভারতে ঢুকে সে রাজমিস্ত্রির কাজ করছিল। শিলিগুড়ি শহর বাগডোগরা সহ বিভিন্ন এলাকায় সে রাজমিস্ত্রির কাজ করছিল।তবে এক জায়গায় বেশি দিন থাকছিল না ধৃত। বাংলাদেশি ওই যুবক হেমাল চন্দ্র রায় সীমান্তের কাঁটা টোপকে কোন এলাকা দিয়ে ঢুকেছিল এবং কাদের মাধ্যমে এবং কি উদ্দেশ্যে গোটা ঘটনার তদন্তের জন্য ধৃতকে তুলে দেওয়া হয়েছে দার্জিলিং জেলা পুলিশের খড়িবাড়ি থানার পুলিশের হাতে।

গোটা ঘটনার তদন্তে খড়িবাড়ি থানার(Karibari P.S.) পুলিশ। রবিবার দুপুরে তাকে শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হয়।প্রায় প্রতিদিন উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর সহ মালদা ও মুর্শিদাবাদ জেলা থেকে একাধিক বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরা পড়ছে। কোথাও কোথাও আবার গ্রামবাসীরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরে বিএসএফের হাতে তুলে দিচ্ছে।এস আই আর রাজ্যে চালু হবে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার পরেই বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ওপার বাংলায় পালানোর চেষ্টা করছে।

চায়ের আড্ডা জমান মেথির নিমকি দিয়ে, রইল বানানোর সহজ পদ্ধতি

চিংড়িঘাটা থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু ডিসেম্বরেই, সুখবর দিলেন রেলমন্ত্রী

‘টাকা নিজের কাছেই রাখ, আমি মায়ের কাছে চললাম,’ বিদায় বেলায় বাবাকে বার্তা ছেলের

আচমকা কেন গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করার হুঁশিয়ারি দিলেন কৌস্তভ বাগচি!

লাইসেন্সের বিনিময়ে স্কুলের কাছ থেকে ১০০ কোটি ঘুষ! গ্রেফতার প্রাক্তন শিক্ষামন্ত্রী

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে খেলবেন মুস্তাফিজুর রহমান, বিসিবির কাছে NOC চেয়ে আর্জি

হাড়োয়ায় ক্লাব দখলকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ, জখম একাধিক

লোকাল ট্রেন লেটের কারণে স্থগিত হয়ে গেল সেমেস্টারের পরীক্ষা, তাজ্জব ঘটনা মুম্বইয়ে

কবে কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

হায় রে বাংলাদেশ! জামায়াতের সন্ত্রাসীদের বাধায় দিনের আলোয় কবর দেওয়া গেল না মুক্তিযোদ্ধাকে

চোরবাগান থেকে শিক্ষা, কালীপুজো ও ছটের প্রস্তুতি নিয়ে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বিক্রি হতে যাচ্ছিল নীল আর্মস্ট্রংয়ের শৈশব কাটানো বাড়ি, বাঁচিয়ে দিলেন এক বিমান চালক

কোহলির চেয়েও দামী জল খান দিশা পাটানি, দাম শুনলে হতবাক হবেন

পুজোর ছুটির ‘বাহানা’ দিয়ে সুপ্রিম কোর্টের কাছে সময় ‘ভিক্ষা’ ঋতব্রত শিবিরের