কেষ্টপুরে দেশপ্রিয় বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌনহেনস্থা

Share:

নিজস্ব প্রতিনিধি,কেষ্টপুর: ভিআইপি রোড সংলগ্ন কেষ্টপুরের দেশপ্রিয় বালিকা বিদ্যালয় যৌন হেনস্তার শিকার হল পঞ্চম শ্রেণীর এক ছাত্রী। অভিযোগ মঙ্গলবার টিফিনের সময় পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীকে বাথরুমে ডেকে নিয়ে যান অভিযুক্ত স্কুলের নিরাপত্তা রক্ষী(Secuirity Guard)। এরপর তাকে ভয় দেখিয়ে নগ্ন করার চেষ্টা করেন এমনকি গোপনাঙ্গে হাত দেন। তার নগ্ন শরীরের ছবিও মোবাইলে বন্দী করেন। ওই ছাত্রী ভয় পেয়ে চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেয়। অভিযুক্ত নিরাপত্তারক্ষী তাকে ভয় দেখায় বিষয়টি কাউকে না বলার জন্য।

মঙ্গলবার ছুটি হওয়ার পর অন্যান্য অভিভাবকরা ওই ছাত্রীর কাছ থেকে সমস্ত বিষয়ে জানতে পেরে তারা স্কুলের গেটে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্কুল প্রাঙ্গণে দেখা দেয় তুমুল উত্তেজনা। খবর পেয়ে সেখানে ছুটে আসে বাগুইআটি থানার (Baguiati P.S.)পুলিশ অফিসাররা। অভিভাবকরা ওই নিরাপত্তা রক্ষীকে গ্রেফতার করার দাবি জানাতে থাকে। তাদের অভিযোগ এর আগেও ওই স্কুলে এরকম ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ নাকি মঙ্গলবার এর ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিল। পুলিশ অফিসাররা উত্তেজিত অভিভাবকদের শান্ত করে ওই নিরাপত্তা লক্ষ্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

পুলিশ তদন্তের স্বার্থে ওই স্কুলের সিসিটিভি(CCTV) ফুটেজ খতিয়ে দেখছে। ওই নিরাপত্তা রক্ষীর মোবাইল ফোনটি তদন্তের স্বার্থে পুলিশ আটক করেছে। পঞ্চম শ্রেণীর ওই ছাত্রীর বায়ান রেকর্ড করেছে পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নরেন্দ্রপুরে(Narendrapur) অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে যৌন হেনস্তা করার অভিযোগে শিক্ষকদের ওপর হামলা চালিয়েছিল অভিভাবক সহ একদল বহিরাগত মানুষজন। সেই ঘটনায় কয়েকজন গ্রেপ্তার হলেও বাকিরা এখনো অধরা। মেয়েদের স্কুলে এই ধরনের যৌন নিগ্রহের ঘটনা বৃদ্ধি পাওয়ায় চিন্তিত প্রশাসন।

শুক্রের গোচরে ৫৯ দিন বিপুল ধনযোগ! ভাগ্য খুলছে ৫ রাশির জাতকদের

আজকের রাশিফল: তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেই বিপদ, বাড়বে খরচ

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

রক্তে সুগার কি বিপদসীমা পার করছে? জেনে নিন এই ৬ লক্ষণ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

দোসর জলীয় বাষ্প, বুধেই ভারী বৃষ্টিতে ভিজবে কলকাতা, জারি হলুদ সতর্কতা

ছেলে শেখ হাসিনার দল করায় হিন্দু মহিলাকে ছুরিতে ফালাফালা করল বিএনপি গুন্ডারা

রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড

ব্যালন ডি’অর: সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা