‘বারাকপুর থেকে বাবুঘাট’, কলকাতার বুকে ওয়াটার ট্যাক্সি, কোন কোন রুটে চলবে? আশ্বাস অর্জুনের

নিত্যযাত্রীদের স্বস্তি দিয়ে শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার পবিত্র দিনে ভাটপাড়ার একটি খুঁটি পুজোর উদ্বোধনে গিয়ে এই সুসংবাদটি দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাস্তায় বেরোলেই নিত্যযাত্রীদের নানারকম সমস্যায় পড়তে হয়। বিশেষ করে, কলকাতার রাস্তায় যাঁরা নিত্য সফর করছেন, তাঁরা যানজটের সমস্যায় পড়েন। বাসে অত্যধিক ভিড়ের সমস্যায় পড়েন। এছাড়া ট্রেন-মেট্রো সমস্যা তো আছেই। এবার সেই সমস্যা থেকে মুক্তি দেবে ‘ওয়াটার ট্যাক্সি’। আর পোহাতে হবে না ট্রাফিক জ্যামের ঝক্কি। এবার কলকাতার বুকে চলবে ‘ওয়াটার ট্যাক্সি’। নিত্যযাত্রীদের স্বস্তি দিয়ে শুক্রবার (২৪ জুলাই) উল্টো রথযাত্রার পবিত্র দিনে ভাটপাড়ার একটি খুঁটি পুজোর উদ্বোধনে গিয়ে এই সুসংবাদটি দিলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিংহ।

তাঁর কথায়, ‘এবার থেকে ট্রাফিকের চাপ কমাতে জলপথকে গুরুত্ব দিতে হবে।’ একই সঙ্গে দুর্গাপুজোর আগে ৫০০ সরকারি বাস চালু করার ঘোষণা দিলেন। আর ২০২৭ সালের মার্চের মধ্যে আরও ১০০০ সরকারি বাস চালুর কথাও জানালেন। আর শহরে যানজট কমাতে এবং জলপথে পরিষেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে জানান, ‘রেল পরিষেবার উন্নতি হলেও ট্রেনের টিকিট নিয়ে অনেকেই সমস্যায় পড়েন। সেই কারণে বাস পরিষেবাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর আগেই অন্তত ৫০০ বাস চালু হবে। এর পরেই ওয়াটার ট্র্যাক্সি এবং ভেসেল চালুর পরিকল্পনা করা হচ্ছে। ‘মেটিয়াবুরুজ থেকে বাবুঘাট পর্যন্ত চলতে পারে। আবার ব্যারাকপুর থেকে বাবুঘাট পর্যন্ত চলবে। হাওড়া, বালি, বেলুড়েও যাবে।’

এটা রাজ্য সরকারের একটা অভিনব চেষ্টা বলাই বাহুল্য। ওয়াটার ট্যাক্সি পরিষেবা চালু হলে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় নিত্যযাত্রীদের যাতায়াতে আর কোনও সমস্যা হবে না। পাশাপাশি এদিন তিনি বাংলায় আরও জুটমিল গড়ে তোলার কথাও জানিয়েছেন।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ