পুরনো মামলায় আদালতে হাজিরা বিমান-সূর্যদের

বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ চার বাম নেতা হাজিরা দিলেন ব্যামঙ্কশাল আদালতে। ২০১৫ সালের একটি মিটিং মিছিল সংক্রান্ত মামলায় এদিন হাজিরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিমান বসু, সূর্যকান্ত মিশ্র-সহ চার বাম নেতা হাজিরা দিলেন ব্যাঙ্কশাল আদালতে। ২০১৫ সালের একটি মিটিং মিছিল সংক্রান্ত মামলায় তাঁদেরকে সমন পাঠিয়েছিল আদালত। এদিন সেই তলবের প্রেক্ষিতে হাজিরা দিলেন চার বাম নেতা।

মঙ্গলবার সকাল ১১টা নাগাদ ব্যাঙ্কশাল আদালতে যান বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। আদালত সমন পাঠিয়েছে মঞ্জুকুমার মজুমদার এবং নিরঞ্জন চট্টোপাধ্যায়কেও। এদিন আদালতের হাজিরা দেওয়া নিয়ে বিমান বসু বলেন, ‘একটা বিক্ষোভ অবস্থান হয়েছিল ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে। পুলিশের অনুমতি নিয়েই করা হয়েছিল। এই মামলা এখনও চলছে। কেন চলছে, চলা উচিত কিনা সেটা বিচারকরা ঠিক করবেন। এই মামলা জিইয়ে থাকবে নাকি নিষ্পত্তি ঘটবে, সেটা দেখার।

২০১৫ সালের ৯ সেপ্টেম্বর বিদ্যুতের অস্বাভাবিক মাসুল বৃদ্ধির প্রতিবাদে ভিক্টোরিয়া হাউজের সামনে বিক্ষোভ জমায়েত করেছিল কলকাতা জেলা বামফ্রন্ট। অভিযোগ, বামেদের সেই জমায়েত অবৈধ ছিল। পাশাপাশি অভিযোগ তোলা হয়, ওই জমায়েতের কারণে পথচলতি মানুষের অসুবিধা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে আদালত সমন পাঠিয়েছিল বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মঞ্জুকুমার মজুমদার এবং নিরঞ্জন চট্টোপাধ্যায়কে। মঙ্গলবার সকাল ১১ টা নাগাদ তাঁদের হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। মঞ্জুকুমার মজুমদার সিপিআইয়ের প্রাক্তন রাজ্য সম্পাদক। নিরঞ্জন চট্টোপাধ্যায় কলকাতা জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক।

এদিন এই মামলায় শুনানির সময় বিমান বসুদের কাছে ব্যাঙ্কশাল আদালতের বিচারক জানতে চান, তাঁরা দোষী না নির্দোষ। সেই প্রশ্নের জবাবে বিমান বসুরা সওয়ালে জানান তাঁরা নির্দোষ। এদিন এই মামলায় তাঁদের জামিন হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী ৪ নভেম্বর। আদালত সূত্রে খবর, সেই দিন অশীতিপর বিমান বাবুর সশরীরে হাজিরা না দিলেও চলবে। বদলে তাঁর আইনজীবীকে আদালতে হাজির থাকতে হবে।

ভোটার কার্ড-প্যান সহ ১৫ নথি দেখিয়েও লাভ হল না, অসমের বাসিন্দাকে ‘বিদেশি’ ঘোষণা হাইকোর্টের

‘এখনই চালু করা যাবে না হোয়াটসঅ্যাপ ইউজারনেম ফিচার’, মেটাকে ধাক্কা দিল কেন্দ্র

পুরুলিয়া থেকে গ্রেফতার প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, অভিষেকের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত

‘বাম-তৃণমূল জমানায় বাংলায় শিল্পের পরিবেশ ছিল না’, বণিকসভার অনুষ্ঠানে বললেন শমীক

বিদেশ সচিব বিক্রম মিস্রীর মেয়াদ এক বছর বাড়াল কেন্দ্র

‘হাতে বিয়ারের বোতল, মুখে গালির ফোয়ারা’, প্রকাশ্যে কেতনের বাগদত্তা সিয়ার ভিডিও

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘গর্ভপাতে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, অব্যক্ত যন্ত্রণার কথা প্রকাশ্যে আনলেন বলি সুন্দরী

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র