মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপুজোয় দেওয়া হয় ৭ রকমের ভোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আগামিকাল রবিবার দীপাম্বিতা কালীপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বিভিন্ন দেবদেবীর পুজো হলেও কালীপুজোতেই সবচেয়ে বেশি ধুমধাম দেখা যায়। বারোয়ারি পুজোর মত মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোর প্রস্তুতিও প্রায় শেষ মুহূর্তে। সাধারণত প্রতিবছরই কালীপুজোতে উপোস করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয় ভোগ রান্না থেকে শুরু করে সমস্ত কাজই নিজের হাতেই করে থাকেন মমতা। পাশাপাশি কালীপুজোর মালাও বানাতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বছরের এই দিনটা একেবারে অন্য রূপে দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। গৃহকত্রীর ভূমিকা পালন করেন। এবারও তার ব্যতিক্রম হয়নি । অতিথি আপ্যায়নেও কোনও ত্রুটি রাখছেন না মুখ্যমন্ত্রী। সব কাজের তদারকিতে ব্যস্ত তিনি। পরিচিত মুখ দেখলেই সামনে গিয়ে তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, পুজোর মালা থেকে অন্যান্য সামগ্রী দিয়ে পুরোহিতকে সহায়তাও করেন মমতা ।

এদিন মুখ্যমন্ত্রীর বাড়িতে মন্ত্রী-সাংসদ থেকে শুরু করে শীর্ষ প্রশাসনিক আমলা, সেলিব্রিটি থেকে তারকা খেলোয়াড়, কালীপুজোর দিন বন্দ্যোপাধ্যায় বাড়িতে আনাগোনা লেগেই থাকেই সকলের। তাঁদের সঙ্গে গল্প-গানে সময় কাটাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। প্রদীপ দিয়ে নিজেই পুজোর চারিদিক সাজাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মত এবছরও মুখ্যমন্ত্রীর বাড়ির পুজোতে ভোগ থাকবে খিচুড়ি, লাবড়া, আলু-বেগুনের মতো পাঁচ রকমের ভাজা থাকবে। তার সঙ্গে থাকবে চাটনি আর পায়েসও । তবে , যেহেতু মুখ্যমন্ত্রী এদিন নিজের বাড়িতে থাকবেন তাই থাকবে কড়া নিরাপত্তা। তবে প্রতি বছরের মত এবছর মুখ্যমন্ত্রীর বাড়ির পুজো সকলের অবাধ প্রবেশ থাকবে।

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

আড্ডার ছলে যুবকের বুকে গুলি চালিয়ে দিল তুতো ভাই, মর্মান্তিক ঘটনা বসিরহাটে

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘কেন মৌনিকে বদনামের চেষ্টা করছেন?’ অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুজব নিয়ে মুখ খুললেন অর্জুন

প্রভাব খাটিয়ে এলাকায় ‘গুণ্ডাবাজি’, ধনেখালিতে গ্রেফতার বিধায়ক অসীমা-ঘনিষ্ঠ পটল

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

কলকাতা-হাওড়ার বাড়ল ওয়ার্ড সংখ্যা, বিধানসভায় পাশ গুরুত্বপূর্ণ বিল

‘টম ক্রুজও আমার প্রতি আকৃষ্ট, আমরা একসঙ্গে পার্টি করি’, বিস্ফোরক মল্লিকা শেরাওয়াত

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

১৫ অগস্ট হামলার ছক! জঙ্গি সন্দেহে কলকাতায় ধৃত পাকিস্তানি নাগরিক

আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে নামবে বৃষ্টি! কলকাতা-সহ একাধিক জেলায় সতর্কতা

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?

মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে মৃত্যুদণ্ড বাতিল করল লেবানন