আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চরম দুর্ভোগ! শনি-রবি শিয়ালদহ মেন লাইন এবং বনগাঁ শাখায় বাতিল একগুচ্ছ ট্রেন

নিজস্ব প্রতিনিধিঃ চরম দুর্ভোগ! দমদম জংশনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্যে প্রায় ৭ ঘন্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। টাই বাতিল থাকবে একগুচ্ছ ট্রেন। যদিও শনিবার ও রবিবার ছুটির দিন, তাই নিত্যযাত্রীদের তেমন দুর্ভোগে পড়তে হবে না। কেননা অধিকাংশ কর্মসংস্থান এদিন গুলোতে বন্ধ থাকে। অবশ্য ছুটির দিন না থাকলেও কোনও সমস্যায় পড়তে হত না নিত্যযাত্রীদের। কেননা যাবতীয় কাজকর্ম হবে রাত থেকে ভোর পর্যন্ত। জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ ২১ জুন শনিবার রাত ১০.৫০ থেকে ২২ জুন রবিবার ভোর ৫.৫০ মিনিট পর্যন্ত শিয়ালদহ মেন এবং বনগাঁর আপ ও ডাউনে একাধিক ট্রেন বাতিল থাকবে। ইতিমধ্যেই পূর্বরেল থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পাশাপাশি একাধিক এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন, বা সংক্ষিপ্ত যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ বেশিরভাগ এক্সপ্রেস ট্রেন রাতেই যাত্রা করে। আর দমদমের উপর দিয়ে সফর করে অনেক এক্সপ্রেস ট্রেন, টাই এই দুদিন কিছু এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এবার এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল থাকবে

শনিবার (২১ জুন) ট্রেন বাতিলের তালিকা —

১) শিয়ালদহ-বনগাঁও আপ ৩৩৮৬১, ৩৩৮৬৩/ডাউন ৩৩৮৫৮, ৩৩৮৬০।

২) শিয়ালদহ-ডানকুনি আপ ৩২২৪৭, ৩২২৪৯/ডাউন ৩২২৫০, ৩২২৫২।

৩) শিয়ালদহ-বারুইপাড়া আপ ৩২৪১৩/ডাউন ৩২৪১৪।

রবিববার (২২ জুন) ট্রেন বাতিলের তালিকা —

১) শিয়ালদহ-ডানকুনি আপ ৩২২১১,৩২২১৩, ৩২২১৫/ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬।

২) শিয়ালদহ-বনগাঁও আপ ৩৩৮১১, ৩৩৮১৩/ডাউন ৩৩৮১৬, ৩৩৮২২।

৩) শিয়ালদহ-হাসনাবাদ আপ ৩৩৫১১/ডাউন ৩৩৫১২৷

৪) শিয়ালদহ-বারাসাত আপ ৩৩৪৩১।

৫) শিয়ালদহ-নৈহাটি আপ ৩১৪১১/ডাউন ৩১৪১২।

৬) শিয়ালদহ-হাবড়া আপ ৩৩৬৫১/ডাউন ৩৩৬৫২।

৭) শিয়ালদহ-কল্যাণী সীমান্ত আপ ৩১৩১১/ডাউন ৩১৩১২।

৮) শিয়ালদহ-দত্তপুকুর ডাউন ৩৩৬১২।

কোন কোন এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন হবে?

২১ জুন, শনিবার: ১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ডানকুনি-শিয়ালদহ হয়ে যাওয়ার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ হয়ে যাবে এবং বেলঘরিয়াতে থামবে, ১২৩৪৪ ডাউন হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল ডানকুনি-শিয়ালদহ হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ হয়ে সফর করবে।

রবিবার (২২ জুন): ৩৩৮১২ ডাউন বনগাঁও-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্টে পর্যন্ত যাবে, ৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁও লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে।

Published by:

Share Link:

More Releted News:

মুখপাত্র থেকে একেবারে গণনা পর্যবেক্ষক, বাড়তি দায়িত্ব পেলেন প্রতীক উর রহমান

গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রনে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে

মঙ্গলকোটে ছাগল নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ১ ব্যক্তির মৃত্যু

কালীঘাট থানার সাসপেন্ড হওয়া ওসি–সহ পুলিশ পর্যবেক্ষকদেরও হুঁশিয়ারি দিলেন মমতা

গঙ্গায় স্নান করতে নেমেই বিপত্তি! মর্মান্তিক পরিণতি কিশোরের

১০০ বছরের পুরনো মহাকাল মন্দিরে,চারিদিকে সবুজের সমাহার,নেই শহরের কর্মব্যস্ততা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ