২৪’র ভোটে প্রার্থী হতে তদ্বির করছেন বঙ্গ বিজেপি বিধায়কদের একাংশ, ক্ষুব্ধ শাহ

ক্ষিপ্ত অমিত শাহের প্রশ্ন, নিজের বিধানসভা এলাকার কাজ ছেড়ে কেন অন্য দিকে মন দিচ্ছেন বাংলার বিজেপি বিধায়করা!

Share:

নিজস্ব প্রতিনিধি: বঙ্গ বিজেপির(Bengal BJP) বিধায়কদের(MLA’s) একাংশের ওপর চূড়ান্তভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন বিজেপির দ্বিতীয়শীর্ষাধিকারী তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah)। কেননা ওই বিধায়কেরা এখন ২৪’র ভোটে(General Election 2024) দলের প্রার্থী হতে তদ্বির করতে শুরু করে দিয়েছেন দিল্লির দরবারে। নিজ নিজ এলাকার উন্নয়ন, দলের সংগঠন, জনসংযোগ এই সব ফেলে তাঁরা এখন মন দিয়েছেন ২৪’র ভোটে দলের প্রার্থী(Party Candidate) হতে। আর তাতেই ক্ষিপ্ত শাহের প্রশ্ন, নিজের বিধানসভা এলাকার কাজ ছেড়ে কেন অন্য দিকে মন দিচ্ছেন বিধায়করা? এই ঘটনা নিয়ে দলের রাজ্য নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত নেতাদের কাছ থেকে উত্তর চেয়ে পাঠিয়েছেন তিনি। স্বাভাবিক কারণেই এনিয়ে বঙ্গ বিজেপির কোনও নেতা আনুষ্ঠানিক মন্তব্য করতে চাননি। নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক নেতা বলেছেন, বিধায়কদের একাংশ তদ্বির করছেন ঠিকই। তবে কোনও বিধায়ককেই ২৪’র  ভোটে প্রার্থী করা হবে না। এই সিদ্ধান্ত ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।

বঙ্গ বিজেপি সূত্রের খবর, রাজ্যের বেশ কিছু পদ্ম বিধায়ক যেমন জোড়াফুলের দিকে পা বাড়িয়ে আছেন তেমনি বেশ কিছু বিধায়ক লোকসভার টিকিট পাওয়ার জন্য মুখিয়ে আছেন। তাঁদের কেউ বঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে তদ্বির করছেন। কেউ কেউ আবার সরাসরি দিল্লিতে যোগাযোগ করতে চাইছেন এব্যাপারে। প্রধানত রাজ্যের যেসব এলাকায় বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি তুলনায় ভালো, সেই এলাকাগুলির বিধায়কদের একাংশই সাধারণ নির্বাচনে লড়তে মরিয়া। এর মধ্যে রয়েছে উত্তরবঙ্গ ও জঙ্গলমহল। কিন্তু কোনও বিধায়ককেই কেন লোকসভা নির্বাচনে প্রার্থী করতে চাইছে না বঙ্গ বিজেপি?

এর কারণ হিসেবে মূলত দুটো বিষয় উঠে আসছে। এক, বিধায়কদের টিকিট বণ্টন ইস্যুকে কেন্দ্র করে বঙ্গ বিজেপিতে গোষ্ঠীকোন্দলের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর দুই, এক কিংবা একাধিক বিধায়ক লোকসভা নির্বাচনে প্রার্থী করা হলে সংশ্লিষ্ট বিধানসভা আসনগুলিতে উপনির্বাচনের সম্ভাবনা তৈরি হবে। আর যদি উপনির্বাচন হয়, তাহলে সেইসব কেন্দ্রে ফের বিজেপি প্রার্থীই জয়ী হবেন, এমন কোনও নিশ্চয়তা বঙ্গ বিজেপির কোর কমিটিও দিতে পারছে না। ফলে অযথা পশ্চিমবঙ্গ বিধানসভায় দলের শক্তি ক্ষয় করতে নারাজ দলীয় শীর্ষ নেতৃত্ব।

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য! জঙ্গি যোগের অভিযোগে গ্রেফতার ৫

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে

আমেরিকায় চাকরি হারিয়ে দিশেহারা ভারতীয় প্রযুক্তিবিদ, ভিডিও কলে ছেলের মনোবল বাড়ালেন বাবা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

দ্বিতীয় টেস্ট (প্রথম ইনিংস): শ্রীলঙ্কা ৩৫/৩ (তৃতীয় দিন) পিছিয়ে ৪৬৭ রানে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে বসল প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে