দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শুভেন্দু- দিলীপ- সুকান্তকে নাম ধরে তীব্র আক্রমণ শানালেন অভিষেক

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সভায় এসে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন নাম ধরে তিনি সরাসরি আক্রমণ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এবং বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে।

আক্রমণ করলেন চাঁছাছোলা ভাষায়। সেখানে উঠে এল বিশ্বাসঘাতকতা, ঘুষ, রাজ্য বিভাজন, হিংসা প্রসঙ্গ। এদিন তাঁর নিশানায় মূলত ছিলেন শুভেন্দু। বিরোধী দলনেতাকে আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘বেইমান- ঘুষখোর- গদ্দার’।  

অভিষেকের (ABHISHEK BANERJEE) গর্জন, বিজেপি বারবার তাঁকে আক্রমণ করে ভাববাচ্যে। নাম ধরে বলার বুকের পাটা নেই। তিনি বলেন একবার নাম ধরে তোলাবাজ বলে দেখাক, আইনের নাকানি চোবানি খাওয়ানো হবে। তারপরেই সরাসরি নাম ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেন তৃণমূলের যুবরাজ। বলেন, ‘শুভেন্দু বেইমান-গদ্দার-ঘুষখোর’। এদিন তিনি বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে গুন্ডা, চক্রান্তকারী এবং সুকান্ত মজুমদারকে গদ্দার ও বাংলা ভাগের চক্রান্তকারী বলেছেন।

অভিষেক বলেন, ২১ জুলাই দৃষ্টান্তকারী জনসমাবেশের ঠিক পরের দিনই ২২ তারিখ হানা দিল ইডি। তাঁর প্রশ্ন, অন্যদিন নয় কেন? এদিন অভিষেক বলেন, তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এত বড় সভা হচ্ছে। আগামী ৪-৫ দিনের মধ্যে আবার কাওকে গ্রেফতার করা হবে। এই কথা বলার পরেই অভিষেক বলেন, রাজনৈতিকভাবে লড়তে না পেরেই এইসব করছে বিজেপি। আর দিল্লিতে বসে চালাচ্ছে চুরি।

নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে আক্রমণ করে অভিষেক বলেন, এটাই কি মোদি ও শাহের নতুন ভারত, যেখানে বিএসএফ ধর্ষণ করে? শুধু তাই নয় কয়লা ও গরু চুরি প্রসঙ্গেও সিআইএসএফ ও বিএসএফকে এক হাত নিয়েছেন অভিষেক। পাচার কাণ্ডে দায়ী করেছেন কেন্দ্রকেই। তাঁর সাফ বক্তব্য, এই কেলেঙ্কারি স্বরাষ্ট্রমন্ত্রীর। তিনি বলেন, পাচার আটকানোর জন্য আছে সিআইএসএফ এবং বিএসএফ। তাঁরা থাকতে কী করে পাচার হয়? টাকা যায় কোথায়?

পাকিস্তানকে হারানোর পর ভারতের জয়ের উচ্ছ্বাসে এক ব্যক্তি অমিত শাহের পুত্র জয় শাহের হাতে ভারতের জাতীয় পতাকা তুলে দিতে চেয়েছিলেন। প্রত্যাখ্যান করেছিলেন জয়। এই প্রসঙ্গে অভিষেক বলেন, এরাই দেশপ্রেম, জাতীয়তাবাদ, হর ঘর তিরঙ্গার বুলি আওড়ায়। তারপরেই অমিত শাহের উদ্দেশ্যে তিনি বলেন, হয় ত্যাজ্য পুত্রের সিদ্ধান্ত নিক অমিত বা ইস্তফাপত্র দিক। অভিষেক আরও বলেন, এরা জাতীয়তাবাদের সার্টিফিকেট দেবে? দেশের স্বাধীনতার জন্য এই বাংলার ভূমিকা সর্বাগ্রে। বাংলাকে অন্য কারও কাছ থেকে দেশপ্রেমের শিক্ষা নিতে হবে না।

পরিবারতন্ত্র নিয়েও বিজেপিকে এক হাত নেন অভিষেক। তারপরেই প্রশ্ন তোলেন অমিত শাহ ও তাঁর পুত্র জয় শাহকে নিয়ে। অভিষেক বিজেপির উদ্দেশ্যে বলেন, ‘পরিবার তন্ত্র নিয়ে বিল আনুন। প্রথম ভোট দেব আমি’।

Published by:

Share Link:

More Releted News:

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

‘‌নাগরিকের অধিকার হরণ করা যায় না’‌, মোটরবাইক বন্ধে কমিশনকে ভর্ৎসনা হাইকোর্টের

শহরে বসেই বাংলার ভোটে নজরদারি শাহের, আচমকাই হাজির সল্টলেকের ‘ওয়ার রুম’-এ

বাইকের পর গাড়ি ব্যবহারেও শুরু কড়াকড়ি, কারা পাবেন ছাড়? জেনে নিন…

চার ঘণ্টায় নির্বাচন কমিশনের দফতরে জমা পড়ল ২৬০ অভিযোগ, নজর তৃণমূলের

জায়গায়-জায়গায় EVM খারাপ, নওদায় বোমাবাজি, কী বার্তা CEO মনোজ আগরওয়ালের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ