চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাষণের আগে টুইটে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ দু বছর পর ধর্মতলায় আয়োজিত হয়েছে তৃণমূলের শহীদ স্মরণ সমাবেশ। শহীদদের শ্রদ্ধা জানাতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে মানুষ এসে পৌঁছেছেন রাজ্যের রাজধানী কলকাতায়। এই সমাবেশের মঞ্চ থেকেই বৃহস্পতিবার দুপুরে ভাষণ দেবেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শহীদদের শ্রদ্ধা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার সকালে নিজের টুইটার হ্যান্ডেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন,২১ জুলাই বাংলার ইতিহাসে এক পবিত্র দিন। ১৯৯৩ সালের নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারানো ১৩ শহিদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এই দিনে আমাদের স্বর আরও দৃঢ় হোক।  কোনও শক্তি আমাদের দমিয়ে রাখতে পারবে না। ভয় দেখাতে পারবে না। মানুষের জন্য আমরা সবসময় আছি।’

২১ জুলাই শহীদদের স্মরণ করার পাশাপাশি দলের মুখপত্র ‘জাগোবাংলা’য় ও ওই পত্রিকার দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করার এক বছর পার করা নিয়ে কলম ধরেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার প্রকাশিত হওয়া ‘জাগোবাংলা’য় ‘অপ্রতিরোধ্য তৃণমূল জীবনযুদ্ধের অধিকার রক্ষার মঞ্চ, তার কন্ঠ জাগোবাংলা’ — শিরোনামে এক প্রতিবেদন লেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে ১৯৯৩ সালে সচিত্র পরিচয়পত্রের দাবিতে সংগঠিত মিছিলে গুলিবিদ্ধ হয়ে ১৩ জন কর্মীর খুন হওয়ার কথা স্মরণ করেন তিনি। একইসঙ্গে দলের মুখপত্র ‘জাগোবাংলা’ পত্রিকার দৈনিক হিসেবে আত্মপ্রকাশ করার এক বছর পূর্তি নিয়েও লেখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের মুখপত্রের আরও বিস্তার এবং তৃণমূল নেত্রীর ভাবনা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে দলের কর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমকে আরও যথাযথভাবে ব্যবহার করার আবেদন জানিয়েছেন তিনি।

Published by:

Share Link:

More Releted News:

রাসবিহারী কেন্দ্রের তৃণমূল প্রার্থীর বাড়িতে আয়কর হানা বেআইনি, চিঠি নির্বাচন কমিশনে

প্রথম দফার বিধানসভা নির্বাচনের দিন গোটা বঙ্গে অস্বস্তিকর গরম থাকবে

মমতাকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলের

ভোটের দিন অশান্তি হলে ওসিদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কমিশন

আজ রাত থেকেই আকাশে উড়বে ড্রোন, ৭২ ঘণ্টা আগেই বর্ডার সিলের নির্দেশ

খাস কলকাতায় ভোটের মুখে বিপুল পরিমাণ কার্তুজ সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ