চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না’, ঈদে বার্তা অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) দেখতে দেখতে তাঁর কোলেপিঠে চড়ে বড় হয়েছেন তিনি। বাংলার অগ্নিকন্যা যখন অনশন আন্দোলনে বসেছিলেন তখনও তাঁর পাশে উপস্থিতি ছিলেন তিনি। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তিনি বাংলার শাসক দলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক। পাশাপাশি জনতার রায়ে তিনি ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের(Daimond Harbour Constituency) সাংসদও। তাই সব মহলেই আগ্রহ ছিল ঈদের সকালে তিনি কোন বার্তা দেন বাংলা তথা দেশের সংখ্যালঘু মানুষদের(Minority Community)। সেই আগ্রহকে হেরে যেতে দেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee)। শনি সকালে কলকাতার রেড রোডে নামাজের অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই। সেখান থেকেই তিনি কড়া আক্রমণ শানলেন গেরুয়া ব্রিগেডকে।

আরও পড়ুন বাংলায় NRC হতে দেব না, ঈদের সকালে বার্তা মমতার

এদিন অভিষেক বলেন, ‘ধর্মের নামে ভেদাভেদ তৈরির চেষ্টা করছে অনেকে। কিন্তু সেই প্ররোচনায় পা দেবেন না। যে চাঁদ দেখে আপনারা ইদ পালন করেন, তার কি কোনও ধর্ম আছে? হিন্দুদের পরবও তো চাঁদ দেখে হয়, তার কোনও ধর্ম হয় না। শরীরে যে রক্ত বইছে, তার কোনও ধর্ম হয় না। চাঁদ-সূর্য, গাছ-পালা, পাখিদের কলোরবের কোনও ধর্ম হয় না। বাংলায় ধর্মের নামে কোনও ভেদাভেদ নেই। আর সেই জন্যই বাংলা বাকিদের থেকে আলাদা। যারা ভেদাভেদ চায়, যারা দেশ ভাগ করতে চায় তাঁদের সকলের বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা দেশ ভাগ করতে চাইছে, তাদের পরিণতি ভাল হবে না। তাদের পরিণতি কী হবে, তা আগামী দিনে স্পষ্ট হয় যাবে। যারা আমাদের কাছে সার্টিফিকেট চাইছে, তারা আগে নিজেদের সার্টিফিকেটটা দেখাক।’

Published by:

Share Link:

More Releted News:

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

‘মিনি পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ার অভিযোগে থানা ঘেরাও বিজেপির, পুলিশের লাঠিচার্জে জখম প্রার্থী

নির্বাচন কমিশনের সম্ভাব্য গ্রেফতারের তালিকায় কারা?‌ আদালতকে জানাল তৃণমূল

ভোট চাইতে শেক্সপিয়র সরণির বহুতলের বাসিন্দাদের দুয়ারে হাজির মমতা

‘ডাল মে কুছ কালা..’, কলকাতায় গোপন বৈঠক আধা সেনার শীর্ষ কর্তাদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ