‘অভিষেকই সব ব্যবস্থা করেছেন’, জানালেন মুকুলপুত্র শুভ্রাংশু

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘদিন অসুস্থ থাকার পরে অবশেষে না ফেরার দেশে চলে গিয়েছেন একসময়ের বঙ্গ রাজনীতির ‘চানক্য’ মুকুল রায়। বর্তমানের তৃণমূল সরকারের তৈরির পিছনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। রাতেই হাসপাতাল থেকে খবর পেয়ে ছুটে আসেন ছেলে শুভ্রাংশু। বাবার মৃত্যুতে আবেগ ধরে রাখতে পারেননি। বাবার পাশাপাশি রাজনৈতিক বন্ধুকে হারানোর যন্ত্রণা তাঁর কথা ফুটে উঠেছে। তিনি জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন। তিনি সমস্ত ব্যবস্থা করেছেন। বাবার মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে পড়েছেন শুভ্রাংশু।

জানা গিয়েছে, রবিবার রাত প্রায় দেড়টা নাগাদ সল্টলেকের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ছেলে শুভ্রাংশু রায় বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন। মৃত্যুকালে মুকুল রায়ের বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতা নিয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সোমবার বেলা ১২টা নাগাদ মুকুল রায়কে নিয়ে আসা হবে বিধানসভায়। সেখানেই তাঁকে সম্মান জানাবেন সকল বিধায়করা। বিধানসভায় মুকুল রায়কে শ্রদ্ধা জানাতে আসবেন তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। বিধানসভায় তাঁকে শ্রদ্ধা জানানোর পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে কাঁচড়াপাড়ার ঘটক রোডের বাড়িতে। সেখান থেকে শেষকৃত্যের জন্য নেওয়া হবে হালিশহর শ্মশানে।

তৃণমূলের সংগঠন তৈরির সময় থেকে জমি আন্দোলন রাজ্যের পালাবদল সবসময়ই গুরুত্বপূর্ণ সৈনিক হিসেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন তিনি। কিন্তু এক সময়ে বিচ্ছেদ ঘটে দলের সঙ্গে। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু পরে তাঁর ঘরওয়াপসি ঘটেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই ফের ঘরে ফিরেছিলেন। 

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প