ভর্তির পোর্টালে আবেদনে কতটা সাড়া? ক্লাস কবে থেকে?

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে জট কাটিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টালে আবেদন জমা শুরু হয়েছে। বুধবার সকাল থেকে পড়ুয়ারা ভর্তির জন্য আবেদন করছেন। মঙ্গলবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই পোর্টালের চালু করেছিলেন। বুধবার পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে আবেদন জমা করতে শুরু করেছিলেন পড়ুয়ারা। এই পোর্টালকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ছিল চরমে।

কেউ মোবাইল ফোনে, কেউ আবার সাইবার ক্যাফেতে গিয়ে পোর্টাল সংক্রান্ত তথ্য নিয়েছেন। পোর্টাল খোলার সঙ্গে সঙ্গে পড়ুয়াদের আবেদনপত্র জমা হতে শুরু করেছিল। পড়ুয়ারা সর্বাধিক ২৫ টি কলেজে আবেদন করতে পারবেন। আবেদন করার ক্ষেত্রে কোনও টাকাপয়সা লাগবে না।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন,  প্রথম পর্যায়ে আবেদন করা যাবে ১ জুলাই পর্যন্ত। পোর্টাল খোলার ২ ঘণ্টার মধ্যেই বহু পড়ুয়ারা আবেদনপত্র জমা করেছেন। জানা গিয়েছে পোর্টাল খোলার পরেই মাইক্রোবায়োলজিতে সবথেকে বেশি সংখ্যক পড়ুয়া ভর্তির জন্য আবেদন করেছেন। পাশাপাশি রয়েছে বিবিএ, ইংরেজি সহ অন্যান্য বিষয়।

দ্বিতীয় দফায় ২ অগাস্ট থেকে আবেদন গ্রহণ করা যাবে। সেই প্রক্রিয়া শেষ হবে ১১ সেপ্টেম্বর। বীণা নামে একটি এআই নির্ভর চ্যাটবটকে কার্যকরী করা হয়েছে। ১ অগাস্ট থেকে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে।

পোর্টালে আবেদন করা সময় প্রথমে করতে হবে রেজিস্ট্রেশন। ইউজার নেম ও পাসওয়ার্ড পেলে তারপর লগ ইন করে আবেদন করা যাবে। আবেদনের শেষদিন পর্যন্ত বিষয় বা কলেজ বদল করা যাবে। অ্যাডমিশন ফি দেওয়ার সময় গেটওয়ে চার্জ দেবে সরকার। শিক্ষার্থীদের সহায়তায় পোর্টালে থাকবে এআই চ্যাটবট ‘বীণা’। আবেদনের সময়সীমা পার হয়ে যাওয়ার পরে সবকটি কলেজের সমস্ত বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধা তালিকা প্রকাশিত করা হবে। তারপরে পোর্টালের মাধ্যমেই টাকা জমা করে ভর্তি হওয়া যাবে কলেজে। এই সবটাই পড়ুয়াদের মেধার ওপর নির্ভর করে করা হবে।

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ