কলকাতায় নিষিদ্ধ সব হুক্কা বার, ঘোষণা মেয়র ফিরহাদের

মহানগরে সমস্ত হুক্কা বার (Hookah Bar) নিষিদ্ধ ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)।শুক্রবার এই ঘোষণা করেন মেয়র।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহানগরে সমস্ত হুক্কা বার (Hookah Bar) নিষিদ্ধ ঘোষণা করলেন মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim)। শুক্রবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই ঘোষণা করেন কলকাতা পুরসভার মেয়র। যুব সমাজের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

শুক্রবার মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) জানান, কলকাতায় সমস্ত হুক্কা বার (Hookah Bar) নিষিদ্ধ করা হচ্ছে। একইসঙ্গে তিনি বলেন, নতুন করে কোনও হুক্কা বারের লাইসেন্স দেওয়া হবে না শহরে। পুরনো যে হুক্কা বার রয়েছে সেগুলির লাইসেন্স বাতিল করা হবে বলে জানান ফিরহাদ হাকিম। কিন্তু এমন সিদ্ধান্ত? এদিন মেয়র জানান, হুক্কাতে ধোঁয়া তৈরির জন্য এক ধরণের রাসায়নিক মেশানো হয়। যার ফলে স্বাস্থ্যের ক্ষতি হয় যারা এগুলি গ্রহণ করেন। একইসঙ্গে তিনি বলেন, এর সঙ্গে নেশার বস্তু মেশানো হয়। যার ফলে যুব সমাজ এই হুক্কার প্রতি আসক্ত হয়ে পড়ছে। সেই কারণে সমস্ত হুক্কা বার বার বাতিল করার ঘোষণা করেন তিনি।

শুধু তাই নয় মৌখিকভাবে ঘোষণা করার পাশাপাশি বিষয়টি নিয়ে দ্রুত বিজ্ঞপ্তি জারি করা হবে বলেও জানান ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘পুলিশের সাহায্য নেওয়া হবে এবং ইমিডিয়েট ব্যবস্থা নেওয়া হবে।’ নিউটাউন, পার্কস্ট্রিট-সহ কলকাতার একাধিক জায়গায় বহু নামী রেস্তোরাতে এই হুক্কা বার রয়েছে আমোদের জন্য। তবে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল, এই হুক্কা বারের আড়ালে মাদক ও দেহ ব্যবসা চলে। অবশেষে এই বিষয়ে কড়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা।

নামের বানানে এক অক্ষর বেশি! SIR-এর নোটিস পেলেন ভারতরত্ন প্রাপ্ত বিজ্ঞানী সিএনআর রাও

নেপালের বন্যায় মালিক নিখোঁজ, ধ্বংসস্তূপে একা পোষ্য! বুকে টেনে নিতে মরিয়া পশুপ্রেমী অর্চনা

‘দুঃসাহস কীভাবে হল?’ CJP কাণ্ডে নির্দেশ অমান্য করায় ম্যাজিস্ট্রেটকে ধমক সুপ্রিম কোর্টের

স্বাদে গন্ধে অতুলনীয়! বানিয়ে ফেলুন কলকাতার বিখ্যাত ভেজিটেবল চপ

অনুব্রতদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, শুভেন্দুর দরবারে পূর্ণদাস বাউল

দিল্লির ওখলায় অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ৪

বিরিয়ানি নয়, গরম ভাতের সঙ্গেও জমবে চিংড়ির রায়তা! রইল সহজ রেসিপি

ব্যাঙ্কের সিন্দুকে রাখা ১৮ কোটির জাল নোট! PNB ম্যানেজারকে গ্রেফতার করল NIA

বাগবাজার সার্বজনীনের পুজো হবে? কলকাতা হাইকোর্টের রায়ের অপেক্ষায় উদ্যোক্তারা

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে সাউথ সিটি সহ একাধিক শপিং মলে অভিযান দমকলের

যাদবপুর কাণ্ডের জের সরিয়ে দেওয়া হল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও ফাইন্যান্স অফিসারকে

আগাম আলোর রোশনাই! পুজোর আগেই চোখ ধাঁধাচ্ছে চন্দননগর