বর্ষা আসতেই  ইনফ্লুয়েঞ্জার প্রকোপ  বাংলার আনাচে-কানাচে 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাংলায় প্রবেশ করেছে বর্ষা। আর তাতে  বাড়ছে ইনফ্লুয়েঞ্জা। তারজেরে সরকারি এবং বেসরকারি সব স্তরের হাসপাতালে  জ্বর, সঙ্গে সর্দি-কাশিতে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শহর থেকে জেলা, সর্বত্র এক অবস্থা। অন্যদিকে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জমা জলের কারণে মশাবাহিত রোগের প্রকোপ পাচ্ছে। শুধু তাই নয় আকাশে-বাতাসে ভাসছে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু-র মতো ভাইরাসও।  আর তাতে কার্যত নাজেহাল অবস্থা আমজনতার।

বিগত সপ্তাহে কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চারটি শিশু ভর্তি হয়েছিল সোয়াইন ফ্লু নিয়ে। শুধু তাই নয় বিসি রায় শিশু হাসপাতালে  বেশির ভাগ শিশুই জ্বর,সর্দি, গা-ব‌্যথা নিয়ে ভর্তি রয়েছে। এই প্রসঙ্গে বিসি রায় শিশু হাসপাতালের  এক চিকিৎসক জানিয়েছেন,’ ২দিনের মধ্যে জ্বর না কমলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নেওয়া উচিত। তা না হলে বিপদ বাড়বে।‘

উল্লেখ্য, বর্ষার শুরুতে জ্বর-সর্দির প্রকোপ বাড়ে। কিন্তু এবার অত‌্যন্ত বেশি। কারণ, এখনকার আবহাওয়ায় কখনও বৃষ্টি, ঠিক তার পরেই চড়া রোদ উঠছে। কেউ বৃষ্টিতে ভিজছেন, কারও আবার ঘাম বেশি হচ্ছে।   অনেকে সেই অবস্থাতেই এসিতে গিয়ে ঢুকছেন বা ঠান্ডা জল খাচ্ছেন। আর তাতেই খুব সহজেই গলায়, ফুসফুসে সংক্রমণ হচ্ছে।   

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত