Loading live market data...
Loading active stocks...
Connecting...

ফেব্রুয়ারিতেই বঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ

বিজেপি সূত্রের খবর, আগামী ১১ ফেব্রুয়ারি কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি ফেব্রুয়ারি (February) মাসে বঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আগামী লোকসভা নির্বাচন ও পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রেখে ঘুঁটি সাজাতে বিজেপির (BJP) অন্যতম শীর্ষ নেতার বঙ্গ সফর বলে সূত্রের খবর।

বিজেপি সূত্রের খবর, আগামী ১১ ফেব্রুয়ারি কলকাতায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ১১ তারিখের পরদিন ১২ তারিখ সকালেই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন শাহ। রাজ্য নেতাদের সঙ্গে শুধু বৈঠক নয়, ওইদিন বেশ কয়েকটি জনসভা করার কথা রয়েছে অমিত শাহের। সূত্রের খবর, সবার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সভা করবেন অনুব্রতহীন বীরভূমে। ১২ তারিখে ১১ টার সময় সিউড়িতে বক্তব্য রাখবেন তিনি। সিউড়ির সভার পর দুপুরে আরামবাগে সভা করবেন শাহ। সেখানে সভা শেষে জেলা নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সাংগঠনিক বিষয়ে বর্তমানে নেতাদের কী চিন্তাভাবনা তা জানার চেষ্টা করবেন শাহ।

প্রসঙ্গত সম্প্রতি বাংলায় এসে ঘুরে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে আসন পেতে মরিয়া বিজেপি। ইতিমধ্যে রাজ্যনেতাদের টার্গেট বেঁধে দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। বাংলা থেকে ২৪ আসনে জয়ী হতে হবে বলে লক্ষ্যমাত্রা দিয়েছেন শাহ-নাড্ডারা। সেই আবহে জেপি নাড্ডার পর এবার রাজ্যে আসছেন অমিত শাহ। বিজেপি সূত্রের খবর, বাংলায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। বাংলা জুড়ে মোট ১৪ টি সভা করার কথা রয়েছে তাঁর। এছাড়া ২০২৪-এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও বেশ কয়েকবার রাজ্যে আসবেন বলে জানা গিয়েছে। বিজেপি সূত্রের খবর, রাজ্যের ৪২টি লোকসভা কেন্দ্র নিয়ে মোট ১৪টি ক্লাস্টার তৈরি করা হয়েছে। একেকটি ক্লাস্টারে দুটি বা তিনটি করে লোকসভা কেন্দ্র রাখা হয়েছে। এই ১৪ টি ক্লাস্টারে সভা করবেন প্রধানমন্ত্রী।

হায়দরাবাদকে দুরমুশ করে প্লেঅফের দিকে এক পা শুভমনদের

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক