মমতার প্রতি ‘আপত্তিকর মন্তব্য’ অমিতের, থানায় অভিযোগ চন্দ্রিমার

চন্দ্রিমার দাবি, মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মহিলাদেরও সম্মানহানি করেছেন অমিত। তিনি মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিও নষ্ট করছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। বাংলার শীর্ষ প্রশাসনিক আধিকারিক। একইসঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তিনি। তাঁর বিরুদ্ধেই গত পরশু অর্থাৎ শুক্রবার বিকালে ‘আপত্তিকর’ মন্তব্য করে একটি ট্যুইট করেছিলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য(Amit Malaviya)। এদিন অর্থাৎ রববার সকালে সেই অমিতের বিরুদ্ধেই কলকাতার(Kolkata) গড়িয়াহাট থানায়(Gariahat PS) লিখিত অভিযোগ দায়ের করলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Chandrima Bhattacharya)। শুক্রবার বিকালে অমিত দাবি করেছিলেন, জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। নিজের বক্তব্যের সমর্থনে একটি ভিডিয়ো ক্লিপিংসও পোস্ট করেছিলেন তিনি। তার জেরেই চন্দ্রিমা গড়িয়াহাট থানায় অভিযোগ দায়ের করে জানান, মুখ্যমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে মহিলাদেরও সম্মানহানি করেছেন অমিত। ওই বিজেপি নেতা ইচ্ছাকৃত ভাবে মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করতে চাইছেন বলেও দাবি করা হয় ওই অভিযোগপত্রে।

চন্দ্রিমা গড়িয়াহাট থানায় যে লিখিত অভিযোগ জমা দিয়েছেন তাতে তিনি দাবি করেছেন, ‘অভিযুক্ত তাঁর ট্যুইটে দাবি করেছেন, মুখ্যমন্ত্রী তাঁর বক্তব্যে অসংসদীয় এবং অশ্লীল শব্দ ব্যবহার করেছেন। এটা সম্পূর্ণ মিথ্যা এবং তাঁর ভাবমূর্তিতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার চেষ্টা।’ চন্দ্রিমা তাঁর অভিযোগপত্রে অমিতের ট্যুইটের একটি স্ক্রিনশটও দিয়েছেন। একই সঙ্গে দাবি করেছেন যে, সমাজে বিভেদ ও বিদ্বেষ বৃদ্ধি করতে এবং শান্তি বিঘ্নিত করতে ওই পোস্ট করা হয়েছিল। এক জন মহিলা হিসাবে তাঁকে ওই পোস্ট শঙ্কিত করেছে বলেও দাবি করেছেন চন্দ্রিমা। অভিযোগ জানিয়ে বিজেপি নেতা অমিতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০০ এবং ৫০৯ ধারায় পদক্ষেপ করার জন্য পুলিশের কাছে আর্জি জানিয়েছেন তিনি। যদিও এই অভিযোগের ভিত্তিতে যে অমিত দ্রুত গ্রেফতার হবেন এমনটা মোটেও নয়। তবে এই অভিযোগের জেরে আদালতে মামলা দায়ের হলে তখন তাঁকে আদালতে এসে হাজিরা অবশ্যই দিতে হবে।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি